নিজস্ব প্রতিনিধিঃ বরগুনা জেলা সমিতি,ঢাকা’র কার্যকরি পরিষদের সভা আজ ২৯/৯/২৫ ইং সোমবার বাদ আছর মতিঝিল রিজিক রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভায় সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু’ র সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক লায়ন মো: ফারুক রহমান, সহসভাপতি ও শিক্ষাবৃওি উপকমিটির আহবায়ক উপাধ্যক্ষ মো : আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো: সেলিম মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সময় টিভির রিপোর্টার তৌফিক মাহমুদ, শিক্ষাবৃওি উপকমিটির সদস্য সচিব ও অবসরপ্রাপ্ত ডেপুটি কন্ট্রোলার অব একাউন্টস আবদুর রব, বেতাগী উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, বরগুনা জেলা মুক্তি যোদ্ধা সংসদ কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো: হাবিবুর রহমান, আবুজাফর মো: সালেহ, মাহবুব হাসান,শাজাহান সিরাজ,রুকাইয়া নাজরিন প্রমুখ।
সভায় শিক্ষাবৃওি কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং শিক্ষা বৃওি উপকমিটির প্রস্তাবনা গ্রহণ করা হয়। আগামী ৩০ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে জাতীয় প্রেসক্লাবে একটি অনুষ্ঠান আয়োজন করে বরগুনা জেলার ৫০ জন শিক্ষার্থীর মাঝে প্রত্যেককে এককালিন ১০,০০০/=( দশ হাজার) টাকা করে ৫ লাখ টাকার শিক্ষাবৃওি প্রদান করা হবে। বরগুনা জেলা সমিতি, ঢাকা প্রতিষ্ঠার ৪১ বছরের মধ্যে এটাই একমাত্র শিক্ষাবৃওি কর্মসূচি বাস্তবায়ন হতে যাচ্ছে। বরগুনা জেলার বিশিষ্টজনের উপস্থিতিতে এই শিক্ষাবৃওি অনুষ্ঠিত হবে। সভায় কমিটিতে মো: আবদুল কুদ্দুস ( উপসচিব, শিক্ষা মন্ত্রনালয়), মাসুম বিল্লাহ ( জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা, ঢাকা জোন,তেজগাঁও), মো: ছগীর আহমেদ জেনারেল ম্যানেজার অব: জনতা ব্যাংক, রুকাইয়া নাজরীনকে কো- অপট করা হয় এবং নির্বাহী সদস্যগনে আগামী মাসের মিটিংয়ের আগে প্রত্যেককে কমপক্ষে ২ জন করে সমিতির আজীবন সদস্য সংগ্রহ করে সমিতিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।
শিক্ষাবৃওি কর্মসূচি ও শিক্ষা বৃতির জন্য দরখাস্ত আবেদন করার জন্য দৈনিক পএিকায়, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো, ইলেকট্রনিকস মিডিয়ায় এবং ফেইসবুকে প্রচার করার জন্য বিজ্ঞাপন / বিজ্ঞপ্তি প্রদান করা ও ব্যক্তিগত উদ্যোগে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের নিকট থেকে দরখাস্ত সংগ্রহ করে সমিতিতে জমা দিতে বলা হয়েছে। সভায় বরগুনা জেলার শিক্ষানুরাগী ও দানশীল ব্যক্তিদের নিকট থেকে যারা শিক্ষাবৃওি প্রদানে স্বেচ্ছায় আগ্রহী সমিতির নামে চেকের মাধ্যমে অনুদান সংগ্রহ করার সিদ্ধান্ত নেয়া হয়। সভাপতি বক্তৃতায় স্ব স্ব অবস্থান থেকে বরগুনা জেলার উন্নয়নে ও জনসেবায় অবদান রাখার আহবান জানিয়ে সমিতির শিক্ষাবৃওি কর্মসূচি বাস্তবায়নে সকলকে সাধ্য মতো অংশগ্রহণ করার অনুরোধ জানিয়ে ও উপস্থিত সবাইকে ধন্যবাদ জানায়ে আপ্যায়নের মাধ্যমে সভা সমাপ্তি ঘোষণা করেন।


