ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

রাঙামাটির সঙ্গে খাগড়াছড়ি ও বান্দরবানের সড়ক যোগাযোগ বন্ধ

admin by admin
September 29, 2025
in সারা বাংলা
0
রাঙামাটির সঙ্গে খাগড়াছড়ি ও বান্দরবানের সড়ক যোগাযোগ বন্ধ

RelatedPosts

উপকূলীয় অঞ্চলে চাষাবাদে নতুন সম্ভাবনা নিয়ে এলো উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১১৯’

শ্রীনগরে অগ্রণী ব্যাংকের শাখায় প্রতারিত গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

শ্রীনগরে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : ধর্ষণের প্রতিবাদ, অভিযুক্তদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা এবং হামলা, হত্যা ও অগ্নিসংযোগের প্রতিবাদ ও বিচারসহ আট দাবিতে তিন পার্বত্য জেলায় সড়ক অবরোধের ডাক দিয়েছে জুম্ম ছাত্র-জনতা।

অবরোধের প্রথম দিন সোমবার (২৯ সেপ্টেম্বর) রাঙামাটি-খাগড়ছড়ি ও রাঙামাটি-বান্দরবান সড়কে দূরপাল্লার যান চলাচল বন্ধ আছে। তবে, রাঙামাটি-চট্টগ্রাম সড়কে যান চলাচল স্বাভাবিক আছে। এছাড়া, রাঙামাটি শহরে আভ্যন্তরীণ যান চলাচল স্বাভাবিক রয়েছে। অবরোধের সমর্থনে শহরের কোথাও পিকেটিং করতে দেখা যায়নি।

জুম্ম ছাত্র-জনতার ফেসবুক পেজে বলা হয়েছে, “২৭ সেপ্টেম্বর থেকে খাগড়াছড়িতে আমাদের শান্তিপূর্ণ অনির্দিষ্টকালের সড়ক অবরোধ সততার সাথে চলছে। কিন্তু, গত কয়েক দিনে খাগড়াছড়ি শহরজুড়ে সেনাবাহিনীর ব্যাপক তল্লাশি, মারধর ও ধরপাকড়ের ঘটনার প্রমাণ পাওয়া গেছে, যা কখনো গ্রহণযোগ্য নয়। গুইমারায় জুম্ম ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ এবং সেটলারদের দ্বারা দোকানপাট ও বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগের নির্মম প্রতিবেদন এসেছে। সেনা ও সেটলারদের হামলায় চারজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। আমরা এই বর্বরতা ও ন্যায়বিচারের অনুপস্থিতি কঠোরভাবে নিন্দা জানাই এবং প্রতিবাদ করছি।”

আরো বলা হয়েছে, “দল-মত, ধর্ম নির্বিশেষে জুম্ম জনগণকে আমরা আহ্বান জানাই, এ ঘটনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। কিন্তু, আমাদের সংগ্রাম সদা আইনগত, শান্তিপূর্ণ ও সম্মানজনক থাকবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তিন পার্বত্য জেলায় আমাদের সড়ক অবরোধ অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হলো এবং সকল পর্যটন কার্যক্রম সাময়িক বন্ধ থাকবে।”

খাগড়াছড়িতে গত মঙ্গলবার রাত ৯টায় প্রাইভেট পড়ে বাড়িতে ফেরার পথে এক স্কুলছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ ওঠে। ওই দিন রাত ১১টার দিকে অচেতন অবস্থায় একটি ক্ষেত থেকে তাকে উদ্ধার করেন স্বজনরা। ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে ৬ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। ধর্ষণের প্রতিবাদে ‘জুম্ম-ছাত্র জনতা’র ব্যানারে বিক্ষোভ কর্মসূচি চলছে।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

ভারতে ফের ইলিশ রপ্তানির অনুমতি, ১২ দিনে গেল ১৩৬ টন

Next Post

প্রধান উপদেষ্টার সঙ্গে স্ন্যাপচ্যাটের সাবেক সিএসও ইমরান খানের সাক্ষাৎ

Next Post
প্রধান উপদেষ্টার সঙ্গে স্ন্যাপচ্যাটের সাবেক সিএসও ইমরান খানের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে স্ন্যাপচ্যাটের সাবেক সিএসও ইমরান খানের সাক্ষাৎ

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.