• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

সাবেক আইজিপি বেনজীরের ক্যাশিয়ার জসিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

admin by admin
September 23, 2025
in আইন-আদালত
0
সাবেক আইজিপি বেনজীরের ক্যাশিয়ার জসিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

RelatedPosts

ডিএমপির ৩ যুগ্ম কমিশনারকে বদলি

রামিসা হত্যা মামলা: ডেথ রেফারেন্সসহ ৭২ পৃষ্ঠার নথি হাইকোর্টে

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক হাইকোর্টে, শিগগির শুনানি


রুপসীবাংলা৭১ আইন-আদালত ডেস্ক : পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদের ক্যাশিয়ার ও চন্দনাইশের সাবেক উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত। রাজধানীর বাড্ডা থানা এলাকায় মো. দুর্জয় আহম্মেদ নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় তার বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তার বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

বাড্ডা থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের এসআই জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার মামলার হাজিরার দিন ধার্য ছিল। জসিম উদ্দিন আদালতে হাজির না হয়ে সময়ের আবেদন দাখিল করেন। এ আগের তারিখেও তিনি সময়ের আবেদন দাখিল করেন। আদালত সময়ের আবেদন নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

গত বছরের ৪ ডিসেম্বর খিলক্ষেত থানার নিকুঞ্জ এলাকার হোটেল লা-মেরিডিয়ানের পাশের সড়ক থেকে জসিম উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ ।পরের দিন ৫ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। চলতি বছরের ২৭ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ২০ জুলাই মামলার বাদী মো. দুর্জয় আহম্মেদ (২৮) কোটা আন্দোলনের মিছিলে অংশগ্রহণ করে বাড্ডা থানার মধ্যবাড্ডা ইউলুপের নিচে পোস্ট অফিস গলির মাথায় অবস্থান করছিলেন। সেসময় এজাহারে বর্ণিত আসামি অর্থাৎ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশনায় তাদের অনুসারীদের হাতে থাকা অবৈধ অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্য এলোপাতাড়ি গুলি করলে বাদীর দুই চোখ অন্ধ হয়ে যায়। এছাড়া মাথার পেছনে আঘাত লেগে গুরুত্বর আঘাত প্রাপ্ত হন। পথচারীদের সহায়তায় বাদীকে এ এম জেড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠান। পরে তিনি উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নেন।

ওই ঘটনায় ২০ নভেম্বর বাড্ডা থানায় দুর্জয় আহম্মেদ বাদী হয়ে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯০ জনকে আসামি করা হয়। মামলার এজাহার নামীয় ২১নং আসামি জসিম উদ্দিন আহমেদ।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

দেরিতে চিকিৎসা নিতে আসায় ডেঙ্গু রোগীর মৃত্যুর ঝুঁকি বাড়ছে

Next Post

মৎস্যকথন,মাছের নাম সোনাবান

Next Post
মৎস্যকথন,মাছের নাম সোনাবান

মৎস্যকথন,মাছের নাম সোনাবান

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.