• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

আগামী নির্বাচনে ভোট দেবেন প্রবাসীরা: ইসি সচিব

admin by admin
September 10, 2025
in জাতীয়
0
আগামী নির্বাচনে ভোট দেবেন প্রবাসীরা: ইসি সচিব

RelatedPosts

৫ জেলায় পরীক্ষামূলক ‘ই-হেলথ কার্ড’ চালু হবে: প্রধানমন্ত্রী

পাট গবেষণা ইনসটিটিউটের ‘জাতীয় পরিবেশ পদক, ২০২৫’ অর্জন

প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ, কঠোর নির্দেশ


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোট দেওয়ার নিশ্চয়তা দিয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, “প্রবাসীরা এবার বাংলাদেশের আগামী নির্বাচনে ভোট দেবেন-এইটুকু আমরা বলতে পারি ইনশাআল্লাহ। আমাদের সে জন্য সর্বাত্মক প্রচেষ্টা আছে।”

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আখতার আহমেদ বলেন,“আউট অফ কান্ট্রি ভোটিংয়ের ব্যাপারে আপনারা জানেন যে আমরা দুটি প্ল্যাটফর্ম করছি। একটা হচ্ছে-প্রবাসে বাংলাদেশি যারা আছেন এনআইডি ধারী তারা নিবন্ধন করবেন। আরেকটা হচ্ছে-দেশের অভ্যন্তরে যারা আছেন, যারা নির্বাচন কাজের সংশ্লিষ্টতার সঙ্গে জড়িত বা আইনি হেফাজতে আছেন এই ক্যাটাগরির জন্য। ইনকান্ট্রি পোস্টাল ব্যালট সিস্টেমটা আমরা ইন্ট্রোডিউস করব। এর অ্যাপটা তৈরি করা হচ্ছে বা এর প্ল্যাটফর্মটা তৈরি করা হচ্ছে।প্ল্যাটফর্মটা তৈরি করার সঙ্গে সঙ্গে এটা আমরা আবারো আপনাদের নিয়মিতভাবে এটা ব্রিফিং করব।”

রাজনৈতিক দলের নিবন্ধন প্রসঙ্গে ইসির সিনিয়র এই সচিব বলেন, “২২টা রাজনৈতিক দলের মাঠ পর্যায় থেকে তথ্য আমরা সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় যে সমস্ত কাগজপত্র পাঠিয়েছিলাম, সেগুলো নিয়ে এসেছে। আমরা এখানে একটা ব্রডশিটে বিষয়টাকে সন্নিবেশ করে আগামীকালের ভেতরে কমপ্লিট করে কমিশনে দেব এবং তারপরে কমিশন সিদ্ধান্ত নেবে।”

দলীয় প্রতীক বরাদ্দের বিষয়ে তিনি বলেন, “প্রতীক সংক্রান্ত একটা বিধিমালা সংশোধনের প্রস্তাব এখনো আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ উইং এ অপেক্ষমাণ। আমরা আশা করছি, এটা তাড়াতাড়ি আসবে। কারণ আমাদের রাজনৈতিক দলের নিবন্ধনের সঙ্গে প্রতীকের একটা সম্পর্ক আছে।”

এছাড়া বয়স ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, “যার বয়স ১৬ বছর পূর্ণ হবে তিনিই আবেদন করতে পারবেন এখানে ওই পয়লা জানুয়ারি পয়লা মার্চ বা এরকম কোনও কিছু নাই। তবে ভোটের নিয়ম সাংবিধানিকভাবে ১৮ বছর। সেক্ষেত্রে তারা ভোট দিতে পারবেন না।”

তিনি আরো বলেন, “যে এনআইডি কার্ড হারিয়ে গেলে জিডি করার একটা প্রভিশন ছিল, ওটাকে আমরা বলেছি—এটা লাগবে না। মানুষের অসুবিধার হয়, সময় ও সুযোগের স্বল্পতা আছে। তার থেকে বরং জিডি ছাড়াই দ্বিতীয়টা কার্ড পাওয়ার সুবিধা আছে।”
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

মিছিল না করার নির্দেশ শিবির সভাপতির

Next Post

এ বিজয় শিবিরের নয়, শিক্ষার্থীদের: নবনির্বাচিত জিএস ফরহাদ

Next Post
এ বিজয় শিবিরের নয়, শিক্ষার্থীদের: নবনির্বাচিত জিএস ফরহাদ

এ বিজয় শিবিরের নয়, শিক্ষার্থীদের: নবনির্বাচিত জিএস ফরহাদ

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.