ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

এ সপ্তাহে মুক্তি পাচ্ছে কোন সিরিজ-সিনেমা?

admin by admin
September 3, 2025
in বিনোদন
0
এ সপ্তাহে মুক্তি পাচ্ছে কোন সিরিজ-সিনেমা?

RelatedPosts

শিল্পকলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান

২০২৮ সালে এডিনবার্গ উৎসবে ‘কুচ কুচ হোতা হ্যায়’

মা হারালেন চিত্রনায়িকা পপি


রুপসীবাংলা৭১ বিনোদন ডেস্ক : কয়েক দিন বাদেই দুর্গাপূজা। পূজার আগে চলতি সপ্তাহ, অর্থাৎ ১ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত নানা সিনেমা ও সিরিজের পসরা সাজিয়ে আসছে বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফরম। একনজরে দেখে নেয়া যাক সেই তালিকা।

ওয়েনসডে-দ্বিতীয় সিজনের দ্বিতীয় ভাগ

৩ সেপ্টেম্বর নেটফ্লিক্সে শুরু হতে যাচ্ছে ‘ওয়েনসডে’ সিরিজের দ্বিতীয় সিজনের দ্বিতীয় ভাগ।
এ পর্বে আইকনিক ওয়েডনেসডে অ্যাডামসের চরিত্রে ফিরছেন জেনা অর্টেগা। এবারের সিজনের দ্বিতীয় ভাগের শেষ চার পর্বে উন্মোচন হবে নেভারমোর একাডেমির গোপন রহস্য। পুরনো চরিত্রদের সঙ্গে যুক্ত হচ্ছে বেশ কিছু নতুন মুখ যা ওয়েডনেসডের জীবনকে আরও বিপদের মুখে ফেলবে। এ ছাড়া দেখা যাবে লেডি গাগাকে।

ইন্সপেক্টর জেন্দে

আগামী ৫ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে ক্রাইম থ্রিলার সিরিজ ‘ইন্সপেক্টর জেন্দে’। সিরিজটিতে পুলিশ অফিসার মধুকর জেন্দের ভূমিকায় অভিনয় করছেন মনোজ বাজপেপি। যিনি কুখ্যাত ‘বিকিনি কিলার’ চার্লস সোভরাজকে তাড়া করেছিলেন। আর সেই সোভরাজের চরিত্রে অভিনয় করেছেন জিম সরভ। সাত ও আটের দশকে মুম্বাইয়ের প্রেক্ষাপটে তৈরি হয়েছে সিরিজটি।

মালিক

কিভাবে এক যুবক ধাপে ধাপে আন্ডারওয়ার্ল্ডের শীর্ষে উঠে আসে সেই গল্প নিয়ে আসছে সিরিজ ‘মালিক’। এতে অভিনয় করেছেন রাজকুমার রাও। এটি অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে ৫ সেপ্টেম্বর।

কাম্মাত্তাম
বাস্তব ঘটনার প্রেক্ষাপটে মালায়ালি ক্রাইম থ্রিলার ‘কাম্মাত্তাম’ মুক্তি পাবে ৫ সেপ্টেম্বর।
সুদেব নায়ার অভিনীত এ সিরিজটি দেখা যাবে জি ফাইভে।

আখো কি গুস্তাখিয়া

একই দিনে জি ফাইভে দেখা যাবে রোমান্টিক ড্রামা ‘আখো কি গুস্তাখিয়া’। ছোট গল্প ‘দ্য আইজ হ্যাভ ইট’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এ ছবিতে দেখা যাবে সানায়া কাপুর ও বিক্রান্ত মাসেকে।

পোকেমন কনসারিয়াজ, সিজন ২

নেটফ্লিক্সে ৪ সেপ্টেম্বর ফিরছে অ্যানিমেটেড ফ্যান্টাসি সিরিজ ‘পোকেমন কনসারিয়াজ’-এর দ্বিতীয় সিজন।

কাউন্টডাউন-ক্যানেলো ভার্সেস ক্রফোর্ড

ক্যানেলো আলভারেজ এবং টেরেন্স ক্রফোর্ডের বহুল প্রতীক্ষিত বক্সিং ম্যাচকে কেন্দ্র করে এই ডকু-সিরিজে দেখা যাবে তাদের প্রশিক্ষণ এবং ব্যক্তিগত জীবনের ঝলক। আগামী ৪ সেপ্টেম্বর মুক্তি পাবে সিরিজটি।

হাইয়েস্ট টু লোয়েস্ট

স্পাইক লি পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন ডেনজেল ওয়াশিংটন, জেফ্রি রাইট, ইলফেনেশ হাদেরাসহ আরো অনেকে। ৫ সেপ্টেম্বর থেকে এটি দেখা যাবে অ্যাপল টিভি প্লাসে।

দ্য ফ্রাগরেন্ট ফ্লাওয়ার ব্লুমস উইথ ডিগনিটি-সিজন ১

৭ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে এ সিরিজটি।

Previous Post

দুর্গাপূজাকে শান্তিপূর্ণ রাখতে ১৮ দফা নির্দেশনা আসছে

Next Post

২ ঘণ্টার অভিযানে মালয়েশিয়ায় প্রায় ৪০০ বাংলাদেশি গ্রেপ্তার

Next Post
২ ঘণ্টার অভিযানে মালয়েশিয়ায় প্রায় ৪০০ বাংলাদেশি গ্রেপ্তার

২ ঘণ্টার অভিযানে মালয়েশিয়ায় প্রায় ৪০০ বাংলাদেশি গ্রেপ্তার

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.