ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

কমলা হ্যারিসের নিরাপত্তা সুবিধা বাতিল করলেন ট্রাম্প

admin by admin
August 30, 2025
in আন্তর্জাতিক
0
কমলা হ্যারিসের নিরাপত্তা সুবিধা বাতিল করলেন ট্রাম্প

RelatedPosts

স্পেনে ট্রেন দুর্ঘটনায় মৃত ৬৯ জনের সবার পরিচয় শনাক্ত

UNIP GLOBAL SDGs & SADGs INTERNATIONAL SUMMIT & CONFERENCE 2026

হিমালয়ে বড় দুর্যোগের শঙ্কা, ঝুঁকিতে ৩ লাখের বেশি মানুষ


রুপসীবাংলা৭১ আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের জন্য সিক্রেট সার্ভিসের নিরাপত্তা সুরক্ষা বাতিল করে দিয়েছেন। আগামী ১ সেপ্টেম্বর থেকে তিনি আর এই সুরক্ষা পাবেন না।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স, ফরাসি বার্তা সংস্থা এএফপি ও মার্কিন সংবাদমাধ্যম সিএনএন তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, হোয়াইট হাউসের একজন কর্মকর্তা শুক্রবার এ কথা জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের নিয়মানুযায়ী, সাবেক প্রেসিডেন্টরা আজীবন এবং ভাইস প্রেসিডেন্টরা দায়িত্ব ছাড়ার পর ৬ মাস পর্যন্ত সিক্রেট সার্ভিস এর নিরাপত্তা পেয়ে থাকেন।

সেই হিসাবে গত ২১ জুলাই সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নিরাপত্তা পাওয়ার সময় শেষ হয়েছে। কিন্তু গত নির্বাচনে কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার পর তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউজ ছাড়ার আগে কমলার এই নিরাপত্তা পাওয়ার মেয়াদ আরও একবছর বাড়িয়েছিলেন। বাইডেনের সেই সিদ্ধান্তই এবার প্রত্যাহার করলেন ট্রাম্প।

হোয়াইট হাউসের ওই কর্মকর্তা বলেছেন, গত বৃহস্পতিবার একটি চিঠির মাধ্যমে হ্যারিসকে বিষয়টি জানানো হয়। সেখানে বলা হয়, ১ সেপ্টেম্বর থেকে অতিরিক্ত এই নিরাপত্তা সুবিধা বাতিল করা হচ্ছে।

এ বিষয়ে হ্যারিসের জ্যেষ্ঠ উপদেষ্টা কিয়ার্স্টেন অ্যালেন বলেন, ‘ভাইস প্রেসিডেন্ট (সাবেক) যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের পেশাদারত্ব, নিবেদিতভাবে দায়িত্ব পালন এবং নিরাপত্তার অটল প্রতিশ্রুতির জন্য কৃতজ্ঞ।’

ট্রাম্প একজন রিপাবলিকান। আর জো বাইডেন ও কমলা হ্যারিস ডেমোক্র্যাট। গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসকে পরাজিত করেছিলেন ডোনাল্ড ট্রাম্প।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

রাজনীতি ছেড়ে অভিনয়ে ফেরার ইঙ্গিত কঙ্গনার

Next Post

সবজির বাজারে আগুন, দামে পুড়ছে ক্রেতা

Next Post
সবজির বাজারে আগুন, দামে পুড়ছে ক্রেতা

সবজির বাজারে আগুন, দামে পুড়ছে ক্রেতা

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.