ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

সাঈদীর ফাঁসির রায়ে মিষ্টি বিতরণকারী সেই আ’লীগ নেতাকে গণপিটুনি

admin by admin
August 18, 2025
in সারা বাংলা
0
সাঈদীর ফাঁসির রায়ে মিষ্টি বিতরণকারী সেই আ’লীগ নেতাকে গণপিটুনি

RelatedPosts

উপকূলীয় অঞ্চলে চাষাবাদে নতুন সম্ভাবনা নিয়ে এলো উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১১৯’

শ্রীনগরে অগ্রণী ব্যাংকের শাখায় প্রতারিত গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

শ্রীনগরে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা


রুপসীবাংলা ৭১ প্রতিবেদক : যুদ্ধাপরাধ মামলায় জামায়াতের সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর মিষ্টি বিতরণকারী আওয়ামী লীগ নেতা এ হাসান হিরণকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জামায়াত-শিবিরসহ জনতা। গণপিটুনির আগে তাকে মিষ্টি খাওয়ানো হয়। শনিবার রাতে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের ঘোষেরহাট বাজারে এ ঘটনা ঘটে।

এ হাসান হিরণ বালিপাড়া ইউনিয়ন আলীম মাদ্রাসার অফিস সহকারী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

২০১৩ সালের ২৮ অক্টোবার যুদ্ধাপরাধ মামলায় পিরোজপুর-১ আসনের সাবেক এমপি জামায়াতের সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ইন্দুরকানীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন। এসময় উপজেলার বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ হাসান হিরণও মিষ্টি বিতরণ করেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর তার বিরুদ্ধে তিনটি মামলা হয়। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এ মামলা করেন। এসব মামলায় তিনি ৫ মাসের বেশি কারাগারে ছিলেন। পরে জামিনে মুক্তি পান।

শনিবার রাতে আওয়ামী লীগ নেতা হিরণ ঘোষেরহাট বাজারে যান। সেখানে জামায়াত-শিবিরের নেতা-কর্মীসহ জনতা তাকে দেখে কৌশলে ডেকে মিষ্টির দোকানে নেন। এবং মিষ্টি খাওয়ান। তখন তিনি একটি মিষ্টি খাওয়ার পর আর খেতে চাননি। পরে তাকে সাঈদীর রায় শুনে মিষ্টি খাওয়ানের কথা বলে গণপিটুনি দিয়ে পুলিশকে খবর দেওয়া হয়।

উপজেলা জামায়েত ইসলামীর আমির আলী হোসেন বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাসিঁর রায়ে শুনে বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হিরণ তার এলাকায় মিষ্টি বিতরণ করেন। স্থানীয়রা তাকে পেয়ে মিষ্টি খাওয়াইয়ে ও গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।

ইন্দুরকানী থানার (ওসি) মো. মারুফ হোসেন বলেন, এ হাসান হিরণকে ঘোষেরহাট বাজার থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে তিনটি মামলা রয়েছে। তাকে বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ রোববার আদালতে পাঠানো হয়। আদালত তার জামিন নামঞ্জুর করে কারগারে পাঠান।
রুপসীবাংলা ৭১/এআর

Previous Post

যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরকীয়ার বলি

Next Post

‘বুঝে গেছি টাকা না থাকলে বউ আমাকে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

Next Post
‘বুঝে গেছি টাকা না থাকলে বউ আমাকে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

‘বুঝে গেছি টাকা না থাকলে বউ আমাকে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.