ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

নারীর মাধ্যমে ফাঁদ পেতে বাংলাদেশি তরুণকে ধরল কলকাতা পুলিশ

admin by admin
August 4, 2025
in অন্যান্য
0
নারীর মাধ্যমে ফাঁদ পেতে বাংলাদেশি তরুণকে ধরল কলকাতা পুলিশ

RelatedPosts

মাদ্রাসায় শিক্ষার্থী নির্যাতন: দোষীদের বিচার নিশ্চিতকরণ ও নিরপরাধ শিক্ষকদের মর্যাদা রক্ষায় প্রয়োজন কার্যকর পদক্ষেপ

দেশপ্রেমিক ধীরেন্দ্রনাথ দত্তের ১৪০তম জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন।

পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলোছাত্রদল নেতারা


রুপসীবাংলা৭১ অন্যান্য ডেস্ক : ম্যাট্রিমনিয়াল সাইটে পরিচয়। সরাসরি দেখা করতে গিয়ে সর্বস্ব খুইয়েছিলেন কলকাতার নিউ ব্যারাকপুরের লেলিনগরের বাসিন্দা সুদীপ বোস। সেই ঘটনার তদন্তে নেমে রমা সাউ নামে এক নারীকে গ্রেফতার করে পুলিশ। আর রমা সাউকে জিজ্ঞাসাবাদ করেই পুলিশের জালে ধরা পড়ল এক বাংলাদেশি যুবক।

নাম এম মাহমুদুল হাসান।পুলিশ জানিয়েছে, ম্যাট্রিমনিয়াল সাইটে পরিচয়ের পর গত ১ জুলাই সুদীপ বোস দমদম বিমানবন্দর সংলগ্ন একটি হোটেলে রমা সাউয়ের সঙ্গে দেখা করতে যান। রমা সাউয়ের প্রকৃত নাম জিয়া সিং। ম্যাট্রিমনিয়াল সাইটে ভুয়া পরিচয় দিয়েছিলেন।

অভিযোগপত্রে সুদীপ জানান, হোটেলে তাকে চা খেতে দেন জিয়া। চা খাওয়ার পর অজ্ঞান হয়ে যান তিনি। তখন সুদীপের মানিব্যাগ, ফোন নিয়ে চম্পট দেন ওই নারী।জ্ঞান ফেরার পর সুদীপ ওই নারীর ফোন নম্বরে যোগাযোগ করেন।

কিন্তু, যোগাযোগ করা যায়নি। এরপরই বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ফাঁদ পাতে। ম্যাট্রিমনিয়াল সাইট থেকে ওই নারীর সঙ্গে যোগাযোগ করে। ফোন করে বিমানবন্দর সংলগ্ন একটি হোটেলে দেখা করতে বলে।

প্রথমে প্রথমে রাজি না হলেও অবশেষে ওই নারী দেখা করতে রাজি হন। তারপর দেখা করতে এলেই তাকে গ্রেপ্তার করা হয়।

জিয়া সিংকে জিজ্ঞাসাবাদ করেই মাহমুদুল হাসানের নাম জানতে পারে পুলিশ। জিয়ার সঙ্গে কী সম্পর্ক বাংলাদেশি নাগরিক মাহমুদুলের? জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, সুদীপ-সহ একাধিক ব্যক্তিকে এভাবে প্রতারণার পর যে মোবাইলগুলো ছিনতাই করতেন জিয়া, সেগুলো তিনি মাহমুদুলকে বিক্রি করতেন। তাই, মাহমুদুলকে ধরতে জিয়াকে দিয়েই ফাঁদ পাতা হয়। জিয়া মাহমুদুলকে জানান, তিনি একটি ফোন বিক্রি করবেন। সেইমতো বাংলাদেশের রাজশাহীর ওই যুবক দমদম স্টেশনের কাছে যেতেই তাকে ধরা হয়।

জিজ্ঞাসাবাদে পুলিশকে মাহমুদুল জানিয়েছেন, অনলাইনে পুরনো জিনিস কেনাবেচার একটি সাইটের মাধ্যমে জিয়ার সঙ্গে তার পরিচয় হয়। এখন পর্যন্ত জিয়ার কাছ থেকে তিনি ১০টি মোবাইল কিনেছেন। আর সেই মোবাইলগুলো বাংলাদেশে নিয়ে বিক্রি করেছেন।

মাহমুদুলকে জিজ্ঞাসাবাদে আরও জানা গেছে, ভারতে গিয়ে প্রত্যেকবার আলাদা হোটেলে উঠতেন তিনি। এবার ভারতে যান গত ১৫ জুলাই। পার্কস্ট্রিটের একটি অতিথিশালায় উঠেছিলেন তিনি। ওই অতিথিশালার মালিক জানিয়েছেন, অত্যন্ত চুপচাপ থাকতেন মাহমুদুল। কারও সঙ্গে কথা বলতেন না। সকালে বেরিয়ে যেতেন। রাতে ফিরতেন। কার সঙ্গে কোথায় যোগাযোগ রাখতেন, সেটা তাদের পক্ষে বলা সম্ভব নয়।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

শ্রুতির আবেগঘন চরিত্রে ‘কুলি’তে নতুন মাত্রা

Next Post

আগুনে পুড়ে গেলে কী করবেন

Next Post
আগুনে পুড়ে গেলে কী করবেন

আগুনে পুড়ে গেলে কী করবেন

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.