• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে ভাবীকে হত্যার ঘটনায় ০৬ (ছয়) ঘন্টার মধ্যেই মামলার আসামী গ্রেফতার

admin by admin
June 22, 2025
in আইন ও আদালত
0
কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে ভাবীকে হত্যার ঘটনায় ০৬ (ছয়) ঘন্টার মধ্যেই মামলার আসামী গ্রেফতার

RelatedPosts

অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি পেলেন ৫ কর্মকর্তা

এআই প্রযুক্তিতে তৈরি ভুয়া ছবি ও মিথ্যা সংবাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতা গাজী জুয়েল

নারায়ণগঞ্জ পিবিআই কর্তৃক অপহৃত দুই শিশু উদ্ধারঃ মানব পাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিনিধিঃ মানিকগঞ্জের ঘিওরে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে ভাবীকে হত্যার ঘটনায় মামলা রুজুর মাত্র ০৬ (ছয়) ঘন্টার মধ্যেই মামলার আসামী গ্রেফতার করেছে পিবিআই মানিকগঞ্জ জেলা। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ রাকিব হোসেন@রাজু মিয়া (২৫)। গত ২১/০৬/২০২৫ তারিখ তাকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করা হয়।

ভিকটিম শোভা বেগম (৩৬) মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার রামদিয়া নালী (ভাঙ্গা) গ্রামের বাসিন্দা এবং সৌদি প্রবাসী মোঃ সালাম মিয়ার স্ত্রী। দীর্ঘদিন ধরে স্বামীর পৈত্রিক সম্পত্তি বণ্টন নিয়ে শোভার সাথে স্বামীর ছোট ভাই রাকিব হোসেন ৥ রাজুর বিরোধ চলছিল। ঘটনার দিন ২০ জুন ২০২৫ সকাল ৯ টার দিকে পৈত্রিক গাছের কাঠাল পাড়াকে কেন্দ্র করে শোভার সাথে রাকিবের কথা কাটাকাটি শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে রাকিব তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে শোভার গলার বাম পাশে, পিঠের মাঝখানে ও ডান কাঁধে এলোপাথারি কোপ দেয়, ফলে শোভা বেগম ঘটনাস্থলেই মারা যান। এ সময় শোভার ছোট ছেলে সাকিব (১১) চিৎকার করে স্থানীয়দের ডাকতে থাকে। তার চিৎকারে বড় ছেলে শামীম (১৬) ও আশপাশের লোকজন ছুটে এসে শোভাকে মৃত অবস্থায় দেখতে পায়। রাকিব তখন রক্তমাখা অবস্থায় দৌড়ে পালিয়ে যায়। নিহতের বড় বোন রেবেকা বেগম বাদী হয়ে ঘিওর থানায় আসামী রাকিবের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১০, তারিখ ২১/০৬/২০২৫, ধারা ৩০২ পেনাল কোড)।

পিবিআই মানিকগঞ্জ জেলার ক্রাইমসিন টিম ঘটনার বিষয়ে ছায়া তদন্তের পাশাপাশি আসামী গ্রেফতারে তৎপর থাকে। গত ২১ জুন ২০২৫ তারিখ টাঙ্গাইল জেলার নাগরপুর থানার মামুদনগর উত্তরপাড়া থেকে রাকিবকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাকিব হত্যার দায় স্বীকার করে। পরে তাকে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদানের জন্য সোপর্দ করা হয়। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

Previous Post

প্রেসক্লাবে আন্দোলনকারীদের ওপর জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

Next Post

সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি মাসউদুল হক সাধারণ সম্পাদক মোহাম্মদ উবায়দুল্লাহ (বাদল)

Next Post
সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি মাসউদুল হক সাধারণ সম্পাদক মোহাম্মদ উবায়দুল্লাহ (বাদল)

সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি মাসউদুল হক সাধারণ সম্পাদক মোহাম্মদ উবায়দুল্লাহ (বাদল)

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.