ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

আই/ও ২০২৫ সম্মেলন,কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন যুগে গুগলের স্মার্ট ঝলক

admin by admin
May 28, 2025
in তথ্যপ্রযুক্তি
0
আই/ও ২০২৫ সম্মেলন,কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন যুগে গুগলের স্মার্ট ঝলক

RelatedPosts

স্মার্টফোন কেনার আগে শুধু র‌্যাম নয়, যেসব বিষয় জানা জরুরি

চ্যাটজিপিটি কি ধীরে ধীরে ভুলিয়ে দিচ্ছে মানুষের স্মৃতি?

প্রথমবারের মতো মানুষের শরীরে এআই দিয়ে তৈরি ভাইরাস প্রবেশ



রুপসীবাংলা৭১ তথ্যপ্রযুক্তি ডেস্ক : প্রযুক্তিপ্রেমীদের অপেক্ষার পর অবশেষে এলো গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘গুগল আই/ও ২০২৫। ক্যালিফোর্নিয়ার শোরলাইন অ্যাম্পিথিয়েটারে অনুষ্ঠিত এ সম্মেলনের প্রথম দিনেই গুগল দেখিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে তাদের বিপ্লবী অগ্রগতি। বিশেষ করে জেমিনির আপডেট, ভিডিও-ইমেজ জেনারেশন প্রযুক্তি, নতুন এজেন্টিক এআই এবং এআই ইন্টিগ্রেটেড গুগল অ্যাপ্লিকেশন, সব মিলিয়ে গুগলের এ বছরের আয়োজন যেন ভবিষ্যতের প্রযুক্তির একটি বাস্তব ঝলক।

জেমিনি ২.৫ প্রো

গুগলের সিইও সুন্দর পিচাইয়ের মূল বক্তৃতায় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে গুগলের নিজস্ব এআই মডেল ‘জেমিনি’র নতুন সংস্করণ। জেমিনি ২.৫ প্রো-তে ‘ডিপ থিংক’ নামে একটি ফিচার যোগ হয়েছে, যা জটিল যুক্তি বিশ্লেষণে পারদর্শী। নতুন আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা গুগল ড্রাইভ, জিমেইল এমনকি ওয়েব ব্রাউজিংয়েও জেমিনির সহায়তা নিতে পারবেন। শুধু তাই নয়, ম্যাক ও উইন্ডোজ ডেস্কটপেও ক্রোম ব্রাউজারে জেমিনিকে পাওয়া যাবে, যা ওয়েব পেজ বিশ্লেষণ করে সরাসরি উত্তর দিতে পারবে। গুগল জানিয়েছে, বর্তমানে জেমিনি অ্যাপের মাসিক সক্রিয় ব্যবহারকারী ৪০০ মিলিয়নের বেশি।

প্রজেক্ট অ্যাস্ট্রা

এবার গুগল জেমিনি লাইভের ঘোষণা দিয়েছে, যা ফোনের ক্যামেরা ও স্ক্রিনের মাধ্যমে রিয়েল-টাইমে এআইয়ের সঙ্গে কথোপকথনের সুযোগ দেবে। আইওএস ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এ ফিচার শিগগিরই উন্মুক্ত হচ্ছে। এতে ইউজাররা নিজেদের চারপাশে কী ঘটছে, তা ক্যামেরার মাধ্যমে জেমিনিকে দেখাতে পারবেন, আর এআই সরাসরি প্রতিক্রিয়া জানাবে।

ভিডিও ও ইমেজ জেনারেশনে বিপ্লব

ভিডিও ও চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে গুগল এবারে দেখিয়েছে প্রকৃত বিপ্লব। ‘ভিও ৩’ মডেল টেক্সট প্রম্পট থেকেই রিয়েলিস্টিক ভিডিও বানাতে পারে, যেখানে ঠোঁট মেলানো, সংলাপ এবং অডিও মিল থাকবে। অন্যদিকে, ‘ফ্লো’ নামের এআইভিত্তিক টুল চলচ্চিত্র নির্মাতাদের টেক্সট থেকে দৃশ্য, চরিত্র এমনকি সিনেমার প্লটও তৈরি করে দিতে সক্ষম। ইমেজ জেনারেশনের জন্য গুগল এনেছে ‘ইমেজেন ৪’। এটি আগের ভার্সনের চেয়ে ১০ গুণ দ্রুত এবং সূক্ষ্ম উপাদান যেমন কাপড়ের বুনট, পানি বা পশুর লোমের মতো বিষয়গুলো নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পারে।

গুগল এআই আলট্রা

পেশাদারদের জন্য গুগল চালু করেছে ‘গুগল এআই আলট্রা’ নামের সাবস্ক্রিপশন পরিষেবা। এর মাধ্যমে ব্যবহারকারীরা জেমিনি ২.৫ প্রো’র ডিপ থিংক মোড, ভিও ৩ ভিডিও জেনারেটর, ফ্লো ভিডিও এডিটর এবং গবেষণার জন্য ‘নোটবুকএলএম’ ব্যবহারের সুবিধা পাবেন। এছাড়া রয়েছে ইউটিউব প্রিমিয়াম, গুগল ফটোস ও ড্রাইভ মিলিয়ে ৩০ টেরাবাইট স্টোরেজ এবং এআই-চালিত ইমেজ এডিটর ‘হুইস্ক’ ব্যবহারের সুযোগ।

প্রজেক্ট মেরিনার

প্রযুক্তির আরেক বিস্ময় হলো ‘প্রজেক্ট মেরিনার’-গুগলের এজেন্টিক এআই, যা ব্যবহারকারীর নির্দেশনায় ওয়েবসাইটে গিয়ে স্বয়ংক্রিয়ভাবে টিকিট কেনা বা অনলাইনে বাজার করার মতো কাজ সম্পন্ন করতে পারে। এটি যেন ভবিষ্যতের ডিজিটাল সহকারীর এক ঝলক।

আরও কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা

অ্যান্ড্রয়েড এক্সআর : স্মার্ট গ্লাস ও হেডসেটের জন্য এআই একীভূত লাইভ অনুবাদ এবং নেভিগেশন সেবা।

ওয়্যার ওএস ৬ : নতুন ইউনিফায়েড ফন্ট, ডায়নামিক থিমিং এবং পরিপাটি টাইল ডিজাইন।

স্টিচ : ছবি বা টেক্সট থেকে স্বয়ংক্রিয়ভাবে ফ্রন্টএন্ড ইউআই কোড তৈরি করতে সক্ষম এআই টুল।

বিম ৩ডি টেলিকনফারেন্সিং : ছয় ক্যামেরা ও লাইট ফিল্ড ডিসপ্লে সমন্বয়ে বাস্তবের মতো ভিডিও কল।

গুগল প্লে উন্নয়ন : সাবস্ক্রিপশন ম্যানেজমেন্টে নতুন টুলস, অডিও স্যাম্পলসহ টপিক-ভিত্তিক অ্যাপ রিভিউ।

গুগল আই/ও ২০২৫ কেবল একটি প্রযুক্তি সম্মেলন নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল জীবনের ভবিষ্যতের রূপরেখা। গুগল তার প্রতিটি ঘোষণায় প্রমাণ করেছে, তারা শুধু প্রতিযোগিতা নয়, নতুন সম্ভাবনার দিকেই এগোচ্ছে। AI, ভিডিও, যোগাযোগ, এন্টারপ্রাইজ টুলস ও ডিভাইস ইন্টিগ্রেশনের এ যুগে গুগল যেন এক কথায় প্রযুক্তির গেমচেঞ্জার।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

বাংলাদেশে পবিত্র জিলহজের চাঁদ দেখা গেছে, ৭ জুন পবিত্র ঈদুল আজহা

Next Post

দেশের সব স্বর্ণের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

Next Post
দেশের সব স্বর্ণের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

দেশের সব স্বর্ণের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.