• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, যা বললেন এরদোয়ান

admin by admin
May 24, 2025
in আন্তর্জাতিক
0
সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, যা বললেন এরদোয়ান

RelatedPosts

রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’ কার্যকর কি না, জানাল না মস্কো

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি শাসন জারি

যুদ্ধ বন্ধে ‘নতুন প্রস্তাব’ নিয়ে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ইউরোপীয়দের আলোচনা


রুপসীবাংলা৭১ আন্তর্জা ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। তুরস্ক এটাকে আন্তরিকভাবে স্বাগত জানায়। শনিবার ইস্তাম্বুলে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে এক বৈঠকে এরদোয়ান এ মন্তব্য করেন।

প্রেসিডেন্ট শারার এই সফর পূর্বঘোষিত ছিল না। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণার একদিন পরই তিনি ইস্তাম্বুলে পৌঁছান। তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয় এক বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্ট এরদোয়ান শারাকে জানিয়েছেন, সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্তকে তুরস্ক স্বাগত জানায়।

উল্লেখযোগ্য, এক দশকের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধের পর গত বছর বিদ্রোহীদের হাতে বাশার আল-আসাদের দীর্ঘ শাসনের অবসান ঘটে। এর পর থেকে প্রেসিডেন্ট শারার সরকারকে ঘিরে অন্যতম আঞ্চলিক মিত্র হয়ে উঠেছে তুরস্ক।

বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও গোয়েন্দা সংস্থা (এমআইটি)-এর প্রধান ইব্রাহিম কালিন এবং সিরিয়ার সংশ্লিষ্ট কর্মকর্তারাও অংশ নেন। বৈঠকে কুর্দি সশস্ত্র গোষ্ঠী ওয়াইপিজি (YPG)-র অস্ত্র সমর্পণ ও সিরিয়ার সেনাবাহিনীতে তাদের অন্তর্ভুক্তি নিয়েও আলোচনা হয়।

তুরস্ক দীর্ঘদিন ধরেই ওয়াইপিজি-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখে আসছে এবং এ গোষ্ঠীর বিরুদ্ধে সীমান্তের ওপারে অভিযানও চালিয়েছে। যুক্তরাষ্ট্র ওয়াইপিজি-কে সিরিয়ায় ইসলামিক স্টেটবিরোধী যুদ্ধে প্রধান মিত্র হিসেবে ব্যবহার করেছে। ওয়াইপিজির নেতৃত্বাধীন এসডিএফ (SDF)-এর বিরুদ্ধে তুরস্কের অভিযোগ, তারা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)-র সঙ্গে জড়িত, যারা চার দশক ধরে তুরস্কে বিদ্রোহ চালিয়ে আসছিল।

তবে মে মাসের শুরুতে পিকেকে ঘোষণা দেয়, তারা অস্ত্রবিরতি দেবে এবং সশস্ত্র সংগ্রাম থেকে সরে আসবে। সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আঞ্চলিক স্থিতিশীলতার লক্ষ্যে এরদোয়ান-শারা বৈঠককে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

এইচএসসি পরীক্ষায় নকল ও প্রশ্নফাঁস ঠেকাতে ৩৩ নির্দেশনা

Next Post

স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবর্ষে ‘অনিতা-স্যামসন’ ট্রাস্টের উদ্যোগে অনেক কার্যক্রম গ্রহণ করা হচ্ছে : তপন চৌধুরী

Next Post
স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবর্ষে ‘অনিতা-স্যামসন’ ট্রাস্টের উদ্যোগে অনেক কার্যক্রম গ্রহণ করা হচ্ছে : তপন চৌধুরী

স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবর্ষে ‘অনিতা-স্যামসন’ ট্রাস্টের উদ্যোগে অনেক কার্যক্রম গ্রহণ করা হচ্ছে : তপন চৌধুরী

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.