• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

জ্বালানি-খনিজ-পানি সম্পদ ব্যবস্থাপনায় ভূতত্ত্ববিদদের পদায়নের দাবি

admin by admin
April 22, 2025
in তথ্যপ্রযুক্তি
0
জ্বালানি-খনিজ-পানি সম্পদ ব্যবস্থাপনায় ভূতত্ত্ববিদদের পদায়নের দাবি

RelatedPosts

AI বদলে দিচ্ছে মানুষের দৈনন্দিন জীবন, CES 2027-এ আরও বড় পরিসরে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা

চালকবিহীন গাড়ির ভবিষ্যৎ দেখাবে Waymo,মূল বক্তব্যে থাকছেন টেকেড্রা মাওয়াকানা

ঢাকাস্থ রাশিয়ান হাউসে স্পুটনিক-১ উৎক্ষেপণের ৬৯ বছর পূর্তি উদযাপন

মঞ্জুর:বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদফতর, পেট্রোবাংলা, বাপেক্স এবং সহযোগী প্রতিষ্ঠানগুলোকে গুরুত্ব নিয়ে ভূতত্ত্ববিদ পদের অবস্থান থাকলেও সংস্থাগুলোর শীর্ষ পদের কাজে প্রায়ই অনভিজ্ঞ কর্মকর্তা দিয়ে পূরণ করা হচ্ছে। তা একদিকে যেমন ভূতত্ত্ববিদ পেশাজীবীদের সীমিত সংখ্যক ঊর্ধ্বতন পদে পদায়নের সুযোগকে আরও সীমিত করে তোলে, অন্যদিকে সংস্থাগুলোর সার্বিক কর্মকাণ্ডকে শ্লথ করে। তাই জাতীয় স্বার্থে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদফতরের মহাপরিচালকের পদসহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ পদে ভূতত্ত্ববিদ পেশাজীবীর পদায়ন নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ ভূতাত্ত্বিক সমিতি। সোমবার ২১ এপ্রিল ২০২৫ জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সাধারণ সম্পাদক ড. আনোয়ার জাহিদ।  সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সভাপতি অধ্যাপক ড. বদরুল ইমাম, সহ-সভাপতি, ড. আনোয়ার হোসেন ভূইয়া, অধ্যাপক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, উপদেষ্টা ড. নেহাল উদ্দিন, সাবেক ডিজি জিএসবি, মোঃ হারুনুর রশিদ, সহকারী দপ্তর সম্পাদক প্রমুখ। সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক সাহেব বলেন, বাংলাদেশে ভূতত্ত্বসহ অনেক পেশার কর্মকাণ্ড মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের মাধ্যমে সরাসরি জাতীয় উন্নয়নে অবদান রাখলেও এই পেশাজীবীদের তুলনামূলকভাবে কম মর্যাদা এবং সুযোগ-সুবিধার কারণে এসব অপরিহার্য পেশার চাকরির দিকে প্রার্থীদের আগ্রহ কমে যাচ্ছে। ফলে বিষয়ভিত্তিক মেধা ও যোগ্যতা নিয়েও অনেকে এই সব পেশার চাকরি বাদ দিয়ে সিভিল সার্ভিসের ক্যাডারভিত্তিক অ-কারিগরি চাকরির দিকে ধাবিত হচ্ছেন— যা জাতীয় উন্নয়নে বিরূপ প্রভাব ফেলছে। সব ধরনের পেশাজীবীর মর্যাদা ও সুযোগ-সুবিধা সৃষ্টির মাধ্যমে সংশ্লিষ্ট পেশার চাকরির আকর্ষণ বাড়ানো যেতে পারে— যা দেশের ভেতরেই এই ‘ব্রেন ড্রেন’ এর প্রবণতা রোধ করবে।এসময় সংগঠনের পক্ষ থেকে যেসব সুপারিশ করা হয়, সেগুলো হলো— ১। জাতীয় স্বার্থে খনিজ ও প্রাকৃতিক সম্পদ, ভূ-গর্ভস্থ পানি, পানিসম্পদ, সুনীল অর্থনীতি, জলবায়ু পরিবর্তন, ভূমিকম্প, বন্যা, নদী ভাঙনসহ প্রাকৃতিক দুর্যোগ, পরিবেশগত প্রভাব মূল্যায়ন ইত্যাদি সংশ্লিষ্ট নীতি-নির্ধারণ ও কর্মপরিকল্পনা প্রণয়নের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ ভূতত্ত্ববিদদের অন্তর্ভুক্ত করতে হবে। ২। বাংলাদেশে ভূতাত্ত্বিক জ্ঞান ও বিজ্ঞান সংশ্লিষ্ট সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ডে ভূতত্ত্ববিদ পেশাজীবী ও গবেষকদের উপযুক্ত অন্তর্ভুক্তি নিশ্চিত করে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন অধিকতর গতিশীল ও সমৃদ্ধ করণে সুযোগ দিতে হবে। ৩। জাতীয় উন্নয়নের স্বার্থে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদফতরের মহাপরিচালক এবং পেট্রোবাংলার চেয়ারম্যান পদসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার শীর্ষ ও গুরুত্বপূর্ণ পদে ভূতত্ত্ববিদ পেশাজীবীর পদায়ন নিশ্চিত করতে হবে। ৪। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নদ-নদীর গতি-প্রকৃতি সমীক্ষা, নদী শাসন, বাঁধ নির্মাণসহ পানির বিভিন্ন স্থাপনা নির্মাণে ভূতাত্ত্বিক ও ভূ-কারিগরি অনুসন্ধান ইত্যাদি কাজ পরিচালনায় ভূতত্ত্ববিদদের পর্যাপ্ত সংখ্যক পদ সৃজন করা জরুরি। ৫। ভূ-গর্ভস্থ পানি নিয়ে কাজ করলেও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন, পানি সম্পদ পরিকল্পনা সংস্থা, ওয়াসাগুলোতে ভূগর্ভস্থ পানি বিজ্ঞানের জ্ঞানসমৃদ্ধ পর্যাপ্ত সংখ্যক ভূতত্ত্ববিদ নেই। এসব প্রতিষ্ঠানগুলোতে নগরপরিকল্পনা, সড়ক-জনপথ, অবকাঠামো নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে কাঙ্ক্ষিত ফলাফল পেতে ভূ-গর্ভস্থ পানি বিজ্ঞান এবং ভূ-কারিগরি ডিগ্রিধারী ভূতত্ত্ববিদদের পদায়িত করতে হবে। ৬। খনিজ সম্পদ আহরণ, ভূ-কারিগরি ও ভূ-গর্ভস্থ পানিসহ ভূতাত্ত্বিক বিজ্ঞান সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত এনজিওতে ভূতত্ত্ববিদ পেশাজীবীর অন্তর্ভুক্ত নিশ্চিত করতে হবে। ৭। সরকারের গ্রাউন্ডওয়াটার টাস্ক ফোর্স ২০০৪, পানি সম্পদ মন্ত্রণালয় এবং অন্যান্য সুপারিশের আলোকে ভূ-গর্ভস্থ পানির যথাযথ ও টেকসই ব্যবহার, ব্যবস্থাপনা ও পর্যবেক্ষণের লক্ষে ভূতাত্ত্বিক বিজ্ঞানের হাইড্রোজিওলজিষ্ট পেশাজীবীদের তত্ত্বাবধানে একটি পৃথক ও একক প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। ৮. বেসরকারী বিশ্ববিদ্যালয়সহ দেশের আরও বিশ্ববিদ্যালয়ে ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠাসহ প্রাথমিক থেকে উচ্চ- মাধ্যমিক শিক্ষার পাঠ্যে অন্তর্ভূক্ত করতে হবে ভূতত্ত্ব বিষয় । ভূতত্ত্ব শিক্ষা খনিজ ও প্রাকৃতিক সম্পদের আবিষ্কার, উত্তোলন, ব্যবহার, পরিবেশ রক্ষার গুরুত্ব, পানিসম্পদের সম্পূরক ব্যবহার ও ব্যবস্থাপনা, সুনীল অর্থনীতি, অতীত আবহাওয়া ব্যাখ্যা করে ভবিষ্যতের আবহাওয়া ও জলবায়ু সম্পর্কে ধারনা, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা

Previous Post

ইস্টার্ন ইউনিভার্সিটিতে “তারুণ্যের উৎসব ও বর্ষবরণ— ১৪৩২” এর রঙিন উদযাপন

Next Post

বিবাহের মাধ্যমে মানুষ পাপাচার থেকে বেঁচে থাকতে পারে-ধর্ম উপদেষ্টা

Next Post
বিবাহের মাধ্যমে মানুষ পাপাচার থেকে বেঁচে থাকতে পারে-ধর্ম উপদেষ্টা

বিবাহের মাধ্যমে মানুষ পাপাচার থেকে বেঁচে থাকতে পারে-ধর্ম উপদেষ্টা

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.