• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

চাঁদের পৃষ্ঠে পৃথিবীর মানচিত্র দেখার দাবি পঞ্চগড়ের রফিকুল ইসলামের

admin by admin
October 25, 2026
in অন্যান্য
0
চাঁদের পৃষ্ঠে পৃথিবীর মানচিত্র দেখার দাবি পঞ্চগড়ের রফিকুল ইসলামের

RelatedPosts

আনসার – মুহাজির ভ্রাতৃত্ব: মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ মুল সোপান শীর্ষক জাতীয় সীরাতুন্নবী (স) সেমিনার

নিউইয়র্কে দুর্গাপূজা

শের ই বাংলা এ কে ফজলুল হক এর ১৫৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগ সমিতি ও উদযাপন উপকমিটির যৌথ সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিনিধিঃ চাঁদের তলপৃষ্ঠে হুবহু পৃথিবীর মানচিত্র অঙ্কিত রয়েছে—এমন চাঞ্চল্যকর দাবি করে তা বিশ্বদরবারে তুলে ধরার আহ্বান জানিয়েছেন পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাসিন্দা মো. রফিকুল ইসলাম। রোববার (২৫ অক্টোবর ২০২৬) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্রাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. রফিকুল ইসলাম জানান, দীর্ঘ দিন ধরে রাতে আকাশের দিকে তাকিয়ে থাকার এক বিশেষ অভ্যাসের সুবাদে তিনি চাঁদের গায়ে পৃথিবীর এই প্রতিচ্ছবি দেখতে পান। তাঁর দাবি, চাঁদের তলপৃষ্ঠে পৃথিবীর মহাদেশ, মহাসাগর ও বিভিন্ন দেশের অবস্থান হুবহু প্রতিফলিত রয়েছে। যান্ত্রিক বা বৈজ্ঞানিক প্রযুক্তির বাইরে আধ্যাত্মিক দৃষ্টি ও মহান আল্লাহর বিশেষ অনুগ্রহেই এই রহস্য উন্মোচিত হয়েছে বলে তিনি মনে করেন।

এর আগে গত বছরের অক্টোবর মাসে নিজ জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়াতেও তিনি একই বিষয়ে সংবাদ সম্মেলন করেছিলেন বলে জানান। তবে স্থানীয়ভাবে বিষয়টি পর্যাপ্ত প্রচার না পাওয়ায়, এই মহান বার্তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে তিনি এবার রাজধানীতে সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “দেশি বা বিদেশি যেকোনো বিজ্ঞানী বা গবেষক যদি আমাকে ডেকে পাঠান, তবে আমি নিজ আঙুল দিয়ে তাঁদের দেখিয়ে দেব চাঁদের গায়ে কোন দেশ বা মহাদেশের অবস্থান কোথায়।”

তিনি আরও উল্লেখ করেন, এই সত্যটি বিশ্বদরবারে প্রতিষ্ঠিত হলে ভূগোল ও জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়াশোনা ও গবেষণাকারীরা ব্যাপকভাবে উপকৃত হবেন। সরকারি সহযোগিতা পেলে এই তথ্যটি সারাবিশ্বে প্রচার ও প্রতিষ্ঠিত করা সম্ভব হবে এবং এর মাধ্যমে বাংলাদেশ বিশ্বমঞ্চে এক অনন্য সম্মান অর্জন করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের এই সত্য অনুসন্ধান আজ রাত ৮টায় রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণে উপস্থিত থেকে দেখার আহ্বান জানান মো. রফিকুল ইসলাম।

Previous Post

প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.