নিজস্ব প্রতিনিধিঃ আজ শের ই বাংলা এ কে ফজলুল হক এর ১৫৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগ সমিতি ও উদযাপন উপকমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়। ২০ অক্টোবর মঙ্গলবার বিকালে ৫.০০ টায় মতিঝিল কিচেন ইয়ার্ড ভিআইপি রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু’র সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সমিতির সহসভাপতি শওকত ইসলাম, এম এ রশিদ, সাধারন সম্পাদক মো: আবদুছ ছোবাহান, শের ই বাংলা এ কে ফজলুল হক এর ১৫৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপকমিটি২০২৬ এর আহবায়ক এডভোকেট মো: রুবেল হাওলাদার, সদস্য সচিব মো: আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক অবসরপ্রাপ্ত জেলা জজ আবদুর রব হাওলাদার, মুক্তি যোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন আকন্দ, দপ্তরসম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, যুগ্ম দপ্তর সম্পাদক আবদুল মন্নান, নির্বাহী সদস্য ও সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার জাকির হোসেন খান, প্রকাশনা সম্পাদক মো: সেলিম মিয়া, যুগ্ম সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুজ্জামান মনির, সাংস্কৃতিক সম্পাদিকা সোহেলী পারভীন, আনিসুর রহমান, শিক্ষা সম্পাদক অধ্যাপক মো: সবুজ আলম, এডভোকেট হারুন অর রশীদ, মো: মহিউদ্দিন, মো: নজরুল ইসলাম প্রমুখ। সভায় কার্যকরি পরিষদ ও উপকমিটির ৩৫ জন সদস্য উপস্থিত ছিলেন।
সভায় ২৬ অক্টোবর সোমবার বিকাল সাড়ে তিনটার মধ্যে জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে শের ই বাংলা এ কে ফজলুল হক এর ১৫৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে উপস্হিত নিশ্চিত করা এবং অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের স্পীকার হাফিজউদ্দিন আহমদ বীরবিক্রম এমপি মহোদয়কে সুশৃঙ্খলভাবে বরন করার কতিপয় সিদ্ধান্ত নেয়া হয়। স্মরনিকা প্রকাশ ও সুষ্ঠুভাবে বন্টন করার ব্যবস্থা নেয়া হয়।


