• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

কোনাল-বালাম,এবার ‘দ্য কিং’ সিনেমায়

admin by admin
October 17, 2026
in বিনোদন
0
কোনাল-বালাম,এবার ‘দ্য কিং’ সিনেমায়

RelatedPosts

শারদীয় দুর্গোৎসবে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের উদ্যোগে বস্ত্র ও অর্থ বিতরণ,মানবিকতার অনন্য দৃষ্টান্ত

ঢাকায় ‘রাশিয়া-বাংলাদেশ: দুই জাতি, এক পর্দা’—চলচ্চিত্রের মাধ্যমে সাংস্কৃতিক বিনিময়ের উদযাপন

১৫ বছর পর আসছে ‘দ্য ডার্টি পিকচার’ এর সিক্যুয়াল


রুপসীবাংলা৭১ বিনোদন ডেস্ক : আবারও চলচ্চিত্রের গানে জুটি বাঁধলেন সংগীতশিল্পী বালাম ও কোনাল। নতুন এই গানের শিরোনাম ‘তুমি আমার প্রেম’। ‘দ্য কিং’ নামের চলচ্চিত্রের জন্য গানটিতে কণ্ঠ দিয়েছেন তাঁরা। গত বুধবার রাতে ঢাকার মগবাজারের ভেলোসিটি রেকর্ডিং স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। চলচ্চিত্রটি পরিচালনা করছেন জাহিদ হোসেন।

মাসখানেকের মধ্যে এর শুটিং শুরুর কথা রয়েছে। বালাম ও কোনাল প্রথম একসঙ্গে গেয়েছিলেন ‘প্রিয়তমা’ চলচ্চিত্রের ‘ও প্রিয়তমা’ গানটি। ২০২৩ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্রটির এই গান দেশ-বিদেশের শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। বাংলা চলচ্চিত্রের গান হিসেবে এটি গ্লোবাল টপ চার্টের ৩৪ নম্বরে জায়গা করে নেয়। এরপর ‘রাজকুমার’ চলচ্চিত্রের টাইটেল গানেও একসঙ্গে কণ্ঠ দেন তাঁরা। গানটিও শ্রোতাদের মধ্যে সাড়া ফেলে। এই দুই চলচ্চিত্রের পর আরও দুটি চলচ্চিত্রে একসঙ্গে গান গেয়েছেন বালাম ও কোনাল। এর মধ্যে ‘দরদ’ মুক্তি পেয়েছে, অন্য একটি চলচ্চিত্রের শুটিং এখনো শুরু হয়নি। ‘দ্য কিং’ চলচ্চিত্রের ‘তুমি আমার প্রেম’ গানের কথা লিখেছেন আসিফ ইকবাল। সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। রেকর্ডিংয়ের সময় গানটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। গানটি নিয়ে আশাবাদী শওকত আলী ইমন। তিনি বলেন, ‘বালাম-কোনাল দুজনই পরীক্ষিত শিল্পী। যাঁর যাঁর জায়গায় আলোকিত। চলচ্চিত্রে তাঁরা দুজন দারুণ কয়েকটি গান উপহার দিয়েছেন। আমিও চেয়েছিলাম, একটি গানে তাঁদের একসঙ্গে করতে। সুন্দর একটি গান তৈরির পর দুজনকে প্রস্তাব দিই। তারাও সানন্দে রাজি হন। দুজনই অসাধারণ গেয়েছেন।’
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

অসচ্ছল বিচারপ্রার্থীদের অনুকূলে ৪২৫ কোটি ২০ লাখ ৬৪৪৬২ টাকা ক্ষতিপূরণ আদায়

Next Post

মাথায় চোট পেয়ে হাসপাতালে এমিলিয়ানো মার্তিনেজ

Next Post
মাথায় চোট পেয়ে হাসপাতালে এমিলিয়ানো মার্তিনেজ

মাথায় চোট পেয়ে হাসপাতালে এমিলিয়ানো মার্তিনেজ

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.