রুপসীবাংলা ৭১: সারা দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিত করায় সৃষ্ট পরিস্থিতি নিয়ে আজ ১৭ অক্টোবর শনিবার দুপুর ১২.০০ ঘটিকায় বকশীবাজারস্থ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা’র চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান এর মত বিনিময় করেন অভিভাবক ঐক্য ফোরাম এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু ও সাধারন সম্পাদক মো: সেলিম মিয়া।
মতবিনিময়ে নেতৃদ্বয় সাম্প্রতিককালে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির ও ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিত করা সংক্রান্ত জারি করা পরিপত্র দ্রুত প্রত্যাহার করে সারাদেশে স্কুল কলেজের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির নির্বাচন ঘোষণার দাবি জানান। অন্যথায় অভিভাবকরা আইনগত পদক্ষেপসহ আন্দোলনের কর্মসূচি ঘোষণা দিতে বাধ্য হবে।
জবাবে চেয়ারম্যান নেতৃবৃন্দকে অবহিত করেন যে, বিগত সরকারের আমলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার প্রবিধানমালার সংস্কার কার্যক্রম চলছে এবং এ সংক্রান্ত সংশোধনীয় প্রবিধানমালা শিক্ষা মন্ত্রনালয়ে প্রায় দেড়মাস আগে দাখিল করা হয়েছে। কিন্তু মন্ত্রনালয়ের সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দের ব্যস্ততায় সংশোধিত প্রবিধানমালা চুড়ান্ত করতে না পারায় নির্বাচন স্থগিতের পরিপত্র জারি করতে বাধ্য হয়েছি।
সরকার অতিদ্রুত এ বিষয়টি চুড়ান্ত করে নির্বাচনের ব্যবস্থা করবেন বলে জানান। তিনি অভিভাবক ঐক্য ফোরাম এর নেতৃবৃন্দের দায়িত্বশীল কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষা ক্ষেত্রের অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকার পরামর্শ দেন।
অভিভাবক ঐক্য ফোরাম সভাপতি বোর্ড চেয়ারম্যান এর নিকট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা প্রবিধানমালায় অনিয়ম দূর্নীতির কারনে গভর্নিং বডির ও ম্যানেজিং কমিটির সভাপতিসহ সদস্যগনের শাস্তির বিধান চালু করা,নির্বাচিত ও এডহক কমিটিতে অভিভাবক সদস্যের ক্ষেত্রে (৫ম,১০ম,দ্বাদশ) শ্রেনির শিক্ষার্থীর অভিভাবকরা নির্বাচিত / মনোনীত হতে পারবে না। এমপিও ব্যতীত শিক্ষকগন শিক্ষক প্রতিনিধি হতে পারবে না, এডহক কমিটির সভাপতি ও সদস্যগন চলমান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। এ বিষয়গুলো অন্তর্ভুক্ত করার অনুরোধ জানান।
ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডিকে অনিয়ম দূর্নীতি করলে বিভিন্ন মেয়াদী শাস্তির আওতায় আনতেও অনুরোধ জানান।


