• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

হিরাঝিল হোটেল শ্রমিকদের কাজে পুনর্বহাল ও চুক্তি বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন

admin by admin
October 3, 2026
in Uncategorized
0
হিরাঝিল হোটেল শ্রমিকদের কাজে পুনর্বহাল ও চুক্তি বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন

RelatedPosts

রসায়নে নোবেল পেলেন অঁরি কাগান ও কেনসো সোয়াই

আদালতের স্থগিতাদেশের পরও জমি দখলের চেষ্টার অভিযোগ প্রাইম ইসলামী লাইফের

মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনায় বিসিআরএসের তীব্র নিন্দা

নিজস্ব প্রতিবেদক

চাকরিতে পুনর্বহাল, মালিকের সঙ্গে সম্পাদিত চুক্তি বাস্তবায়ন এবং শ্রমিকদের ওপর হামলা ও হয়রানির অভিযোগে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলন করেছে হিরাঝিল হোটেল শ্রমিক সংগ্রাম কমিটি।

শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে শ্রমিকদের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন সংগ্রাম কমিটির অন্যতম সদস্য বাবুল হোসেন। এতে সভাপতিত্ব করেন হিরাঝিল হোটেলের প্রবীণ শ্রমিক ও সংগ্রাম কমিটির অন্যতম নেতা আলমগীর হোসেন।

সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা অভিযোগ করেন, হিরাঝিল হোটেলের শ্রমিকদের বেআইনিভাবে চাকরিচ্যুত করা হয়েছে এবং তাদের কর্মস্থল থেকে বের করে দেওয়া হয়েছে। গত ২০ সেপ্টেম্বর রাত ১১টার দিকে মালিকের ভাড়াটিয়া সন্ত্রাসীদের মাধ্যমে শ্রমিকদের প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়ার অভিযোগ করেন তারা।

শ্রমিকদের দাবি, গত ১২ এপ্রিল মতিঝিল থানার মধ্যস্থতায় হোটেল মালিকের সঙ্গে নিম্নতম মজুরির গেজেট, পরিচয়পত্র, নিয়োগপত্রসহ শ্রম আইন অনুযায়ী বিভিন্ন বিষয়ে একটি চুক্তি সম্পাদিত হয়েছিল। কিন্তু ওই চুক্তি বাস্তবায়নের দাবি জানালে তাদের ওপর চাপ সৃষ্টি করে কর্মস্থল থেকে বের করে দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, চাকরিচ্যুত হওয়ার পর গত ১৩ দিন ধরে অনেক শ্রমিক ঢাকার বিভিন্ন স্থানে ফুটপাতে রাত কাটাচ্ছেন। তাদের পরিবারও নিরাপত্তাহীনতায় রয়েছে বলে অভিযোগ করা হয়।

শ্রমিক নেতারা আরও অভিযোগ করেন, তাদের আন্দোলন বন্ধ করতে পুলিশি হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। পাশাপাশি কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করেন তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত অতিথিরা শ্রমিকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বলেন, শ্রম আইন অনুযায়ী মালিক-শ্রমিকের মধ্যে সম্পাদিত চুক্তি বাস্তবায়নের দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। দীর্ঘদিন ধরে শ্রম দপ্তরে স্মারকলিপি দেওয়ার পরও কার্যকর প্রতিকার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

বক্তারা অবিলম্বে শ্রমিকদের কাজে পুনর্বহাল, চুক্তি বাস্তবায়ন, শ্রমিকদের আইনগত পাওনা ও ক্ষতিপূরণ নিশ্চিত এবং হামলা-হয়রানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সহ-সভাপতি ও হিরাঝিল মালিকের সঙ্গে চুক্তিতে স্বাক্ষরকারী সংগঠনের প্রতিনিধি মোহাম্মদ ইয়াসিন, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সভাপতি আক্তারুজ্জামান খান, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক প্রকাশ দত্ত, সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং মতিঝিল কমিটির আহ্বায়ক আব্দুর রহিম শেখসহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

শ্রমিক নেতারা বলেন, আইন অনুযায়ী সমস্যার সমাধান করে শ্রমিকদের কর্মস্থলে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হলে শ্রমিক-মালিক উভয়ের স্বার্থ রক্ষা হবে এবং প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমও ফিরে আসবে।

Previous Post

সৌর বিদ্যুৎ ও ডেঙ্গু প্রতিরোধে নীতি-নৈতিকতা বজায় রেখে কাজের আহ্বান এলজিইডির

Next Post

সত্য, অহিংসা, মানবতা ও নিঃস্বার্থ সেবার চিরন্তন আদর্শে মহাত্মা গান্ধীর জীবনদর্শন আজও বিশ্বমানবতার জন্য এক অনন্য প্রেরণা।

Next Post
সত্য, অহিংসা, মানবতা ও নিঃস্বার্থ সেবার চিরন্তন আদর্শে মহাত্মা গান্ধীর জীবনদর্শন আজও বিশ্বমানবতার জন্য এক অনন্য প্রেরণা।

সত্য, অহিংসা, মানবতা ও নিঃস্বার্থ সেবার চিরন্তন আদর্শে মহাত্মা গান্ধীর জীবনদর্শন আজও বিশ্বমানবতার জন্য এক অনন্য প্রেরণা।

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.