• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

সৌর বিদ্যুৎ ও ডেঙ্গু প্রতিরোধে নীতি-নৈতিকতা বজায় রেখে কাজের আহ্বান এলজিইডির

admin by admin
October 3, 2026
in বাংলাদেশ
0
সৌর বিদ্যুৎ ও ডেঙ্গু প্রতিরোধে নীতি-নৈতিকতা বজায় রেখে কাজের আহ্বান এলজিইডির

RelatedPosts

কম গাড়ি, বাসযোগ্য নগরী

রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রুসে উড়বে বাংলাদেশের পতাকা

আগামী ১৫ আগস্ট উপলক্ষে সারা দেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

আজাদুর রহমান বশিরঃ সৌর বিদ্যুতের ব্যবহার ও সম্প্রসারণ, ডেঙ্গু প্রতিরোধ এবং দেশের চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর ২০২৬) এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে আয়োজিত এ সভায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, সততা ও নৈতিকতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে মাঠপর্যায়ে উন্নয়নকাজের গুণগত মান নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান। সভাপতিত্ব করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন। সভায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

সভায় সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানো, সড়ক নির্মাণে প্রচলিত ইটের বিকল্প হিসেবে ইউনিব্লকের ব্যবহার, ডেঙ্গু প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং উপজেলা ও জেলা পর্যায়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় মাঠপর্যায়ে উন্নয়নকাজ বাস্তবায়নে বিদ্যমান নানা সমস্যা, প্রকৌশলীদের ক্যাডারভুক্তকরণ এবং প্রকল্পের কার্যকারিতা বাড়ানোর বিভিন্ন বিষয়ও উঠে আসে।

প্রকৌশলীদের উদ্দেশে প্রধান অতিথি মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে নির্মিত রাস্তাঘাট, কালভার্ট ও সেতুসহ জনকল্যাণমূলক উন্নয়ন কর্মকাণ্ডের সফলতা গণমাধ্যমের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরতে হবে। পাশাপাশি প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে নীতি ও নৈতিকতা বজায় রেখে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে প্রকল্প বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, দেশের উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে প্রাতিষ্ঠানিক দায়িত্বের পাশাপাশি জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ‘সবার আগে বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে এগিয়ে আসতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান বলেন, জনকল্যাণমূলক উন্নয়ন কার্যক্রমকে আরও কার্যকর, গতিশীল ও টেকসই করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি মাঠপর্যায়ে প্রকল্প বাস্তবায়নে সমন্বয় ও জবাবদিহিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন তৃণমূল পর্যায়ে অবকাঠামোগত উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি চলমান প্রকল্পগুলো যথাযথ মান বজায় রেখে বাস্তবায়ন এবং জনসাধারণের প্রত্যাশা অনুযায়ী সেবা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেন।

আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে সভাটি শেষ হয়।

Previous Post

বরগুনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাহী সভা ও সমাবেশ অনুষ্ঠিত

Next Post

হিরাঝিল হোটেল শ্রমিকদের কাজে পুনর্বহাল ও চুক্তি বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন

Next Post
হিরাঝিল হোটেল শ্রমিকদের কাজে পুনর্বহাল ও চুক্তি বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন

হিরাঝিল হোটেল শ্রমিকদের কাজে পুনর্বহাল ও চুক্তি বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.