• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

সুনামগঞ্জে কৃষির সম্প্রসারণে ধান উদ্ভাবনে কাজ করছে ‘বিনা’

admin by admin
September 26, 2026
in সারা বাংলা
0
সুনামগঞ্জে কৃষির সম্প্রসারণে ধান উদ্ভাবনে কাজ করছে ‘বিনা’

RelatedPosts

ট্টগ্রামে লাইটারেজ শ্রমিক ইউনিয়ন ও নৌ-যান শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি ঘোষণা

শ্রীনগরে গ্রাজুয়েট সংবর্ধনা অনুষ্ঠিত

সেপ্টেম্বর ২০২৬-এ ২৫২ নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার: মহিলা পরিষদ


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : জেলার হাওর অধ্যুষিত এলাকার লাখ লাখ মানুষের জীবন-জীবিকা এক ফসলি বোরো ধান আবাদের ওপর নির্ভরশীল। সুনামগঞ্জ জেলার হাওরাঞ্চলের একমাত্র ও প্রধান অর্থকরী ফসল হচ্ছে বোরো ধান। হাওরবেষ্টিত এ জনপদের অধিকাংশ মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে থাকেন। তবে, কৃষির সম্প্রসারণ যুগপোযোগী করতে ইতোমধ্যে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনষ্টিটিউট (‘বিনা’) কাজ শুরু করেছে। কৃষকদের দাবি ‘বিনা’র এ কার্যক্রম হাওরাঞ্চলের সাধারণ কৃষকদের মাঝে আরো ব্যাপক আকারে বিস্তার করা প্রয়োজন।

সুনামগঞ্জ ও সিলেট অঞ্চলের কৃষকদের সমস্যা চিহ্নিত করে প্রয়োজনভিত্তিক গবেষণা এবং বিনার উদ্ভাবিত জাত ও প্রযুক্তি কৃষকের কাছে পৌঁছে দেয়ার কাজ করছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) সুনামগঞ্জ উপকেন্দ্র। একই সঙ্গে অঞ্চল উপযোগী জাতগুলো বিদ্যমান শস্য বিন্যাসে আরও বেশি অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্ব দেয়া হয়েছে। এ বিষয়গুলো নিয়ে ‘বিনা’ কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ দিচ্ছে।

সুনামগঞ্জে কৃষকদের একটি কর্মশালায় বিনা, ময়মনসিংহের পরিচালক (গবেষণা) ড. মাহবুবা কানিজ হাসনা বলেন, ‘বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণের লক্ষ্যে কৃষকদের নিয়ে প্রকল্প কাজ করছে। বিনা ধান-২৪, বিনা ধান-২৫, বিনা ধান-১৯, বিনা সরিষা-১১, বিনা চিনাবাদাম-৪ ও বিনা চিনাবাদাম-৮সহ অঞ্চল উপযোগী বিভিন্ন জাতের কৃষি উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. মোশাররফ হোসেন বলেন, এ অঞ্চলের কৃষির অন্যতম প্রধান সমস্যা হচ্ছে পানি। পাশাপাশি কৃষিযন্ত্র, বীজ ও অন্যান্য উপকরণের সংকট তো রয়েছেই। জমির মালিকানা ও বর্গাচাষ কৃষি পরিকল্পনায় প্রভাব ফেলছে।

তিনি বলেন, এসব সমস্যা চিহ্নিত করে গবেষণার মাধ্যমে কৃষকের প্রয়োজন অনুযায়ী প্রযুক্তি উদ্ভাবন ও সরবরাহ করতে হবে। অনাবাদি জমি চাষের আওতায় আনা এবং উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন বাড়ানোর সুযোগ রয়েছে। এজন্য সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানগুলো সমন্বিতভাবে কাজ করছে।

বাংলাদেশ পরমাণুু কৃষি গবেষণা ইনস্টিটিউট সুনামগঞ্জ উপকেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শেফাউর রহমান (প্রেষণ) বলেন, ‘বিনা’ এ পর্যন্ত ১৩৯টি জাত উদ্ভাবন করেছে। এরমধ্যে ৯৬টি জাত মিউটেশন পদ্ধতিতে উদ্ভাবিত। যা কৃষকদের জন্য অত্যন্ত ফলপ্রসু।

‘বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার বলেন, ‘বিনা’র উদ্ভাবিত জাত ও প্রযুক্তি আরও ব্যাপকভাবে কৃষকের কাছে পৌঁছে দিতে গবেষণা প্রতিষ্ঠান, কৃষি সম্প্রসারণ বিভাগ, বীজ সরবরাহকারী প্রতিষ্ঠান ও কৃষকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট সুনামগঞ্জ উপকেন্দ্রের সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আমজাদ হোসেন বলেন,হাওরাঞ্চলের কৃষির অন্যতম প্রধান বাধা পানি সংকট। পাশাপাশি কৃষি যন্ত্রপাতি, মানসম্মত বীজ ও অন্যান্য উপকরণের ঘাটতি রয়েছে। এছাড়া অনাবাদি জমি চাষের আওতায় আনা এবং জমির মালিকানা ও বর্গাচাষের জটিলতা কাটিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা জরুরি। তিনি বলেন, সমস্যা সমাধানে রাসায়নিক সারের নির্ভরতা কমিয়ে জৈব সারের ব্যবহার বাড়ানো, খাল খনন, কৃষক কার্ড ও ভর্তুকি সুবিধা জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।

তিনি জানান, এ পর্যন্ত ‘বিনা’ ১৩৯টি জাত উদ্ভাবন করেছে, যার মধ্যে ৯৬টি মিউটেশন পদ্ধতির। পরমাণু প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জাত উন্নয়নে বিশ্বে ‘বিনা’র অবস্থান বর্তমানে অষ্টম স্থানে রয়েছে।

শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাগ ইউনিয়নের ধনপুর গ্রামের সৈয়দুল ইসলাম বলেন, আমাদের উপজেলায় ‘বিনা’ পদ্বতিতে অনেকেই ধান চাষ করে লাভবান হয়েছেন। এ পদ্বতিতে ধান চাষ করার জন্য কৃষকদের আরো প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। তাহলেই কৃষকরা উপকৃত হবেন।

সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের বড়ঘাট গ্রামের কৃষক আজিজুর রহমান বলেন, প্রতি বছরই আমরা হাওরে ধান চাষ করি। কিন্তু অকাল বন্যায় হাওরের বোরো ফসল তলিয়ে যায়। এতে আমাদের কৃষকের মাথায় হাত দেয়া ছাড়া কোনো উপায় থাকে না। তিনি বলেন, বিনা পদ্বতিতে কৃষকদের কৃষি চাষ সময়োপযোগী। তাই আমাদের কৃষকদের বিনা পদ্বতিতে কৃষি কাজ করার ব্যবস্থা ও প্রশিক্ষণ দেয়া হলে আমরা উপকৃত হবো।
রুপসীবাংলা৭১/এআর

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক এ এ মাসুম বিল্লাহ বলেন, কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে কৃষি চাষাবাদ পদ্বতির প্রশিক্ষণ দেয়া হয়। ‘বিনা’ গবেষণা ইনষ্টিটিউট আলাদাভাবে গবেষণার কাজ করছে। তারাও কৃষকদের গবেষণার মাধ্যমে চাষাবাদ করতে প্রশিক্ষণ দিচ্ছে। গবেষণার মাধ্যমে ভালো জাতের ধান ও শষ্য চাষাবাদ করতে শেখায় কৃষকদের। জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, কৃষকদের কৃষিকাজ করার জন্য যে আধুনিক ব্যবস্থা চালু আছে, বিনা এর মাঝে অন্যতম। কৃষকদের গবেষণাধর্মী আধুনিক কৃষি চাষাবাদ পদ্বতি সম্পর্কে আরও বেশি করে জানতে হবে।
রুপসীবাংলা৭১ /এআর

Previous Post

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, জনজীবনের সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে গণফোরাম

Next Post

কুষ্টিয়ায় শ্মশানে পিকনিক, সমাধিতে জুতা পায়ে ছবি তোলার ঘটনায় ঐক্য পরিষদের প্রতিবাদ

Next Post
কুষ্টিয়ায় শ্মশানে পিকনিক, সমাধিতে জুতা পায়ে ছবি তোলার ঘটনায় ঐক্য পরিষদের প্রতিবাদ

কুষ্টিয়ায় শ্মশানে পিকনিক, সমাধিতে জুতা পায়ে ছবি তোলার ঘটনায় ঐক্য পরিষদের প্রতিবাদ

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.