• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ৩ বোন গ্রেফতার

admin by admin
September 21, 2026
in আন্তর্জাতিক
0
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ৩ বোন গ্রেফতার

RelatedPosts

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিমানবন্দরে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানালেন ট্রাম্প

নাজিবের শর্তসাপেক্ষ গৃহবন্দিত্ব অনুমোদন : মালয়েশিয়ায় নতুন বিতর্ক

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বোনকে গ্রেফতার করা হয়েছে। খানের দল সোমবার এ তথ্য জানিয়েছে।

ইমরানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টি (পিটিআই)-র মুখপাত্র জুলফি বুখারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, ‘পাঞ্জাব পুলিশ আলিম খানের বাড়িতে অভিযান চালিয়েছে। তারা ইমরান খানের অন্য দুই বোন, তার ভাগনে ও তাদের সন্তানদের ধরে নিয়ে গেছে।’

ইসলামাবাদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

পিটিআই-এর তথ্যসচিব শেখ ওয়াকাস আকরাম এএফপিকে বলেন, ‘খানের বোন ও তাদের সন্তানদের হেফাজতে নেওয়া হয়েছিল। তবে সন্তানদের ছেড়ে দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘তিন বোনকেই লাহোরের কোট লাখপাত কারাগারে পাঠানো হয়েছে।’

পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইমরানের বোন আলিমা খান, ডা. উজমা খান ও নূরিন খানকে গ্রেফতার করে।

লাহোরের ডেপুটি কমিশনার রোববার পৃথক দুটি আদেশ জারি করেন। এএফপি ওই আদেশগুলোর অনুলিপি দেখেছে। এতে পাঞ্জাব প্রদেশের জনশৃঙ্খলা রক্ষণ আইন অনুযায়ী তিন বোনকে ৩০ দিনের জন্য আটক রাখার নির্দেশ দেওয়া হয়।

পাঞ্জাব পুলিশ এ বিষয়ে মন্তব্যের জন্য এএফপির অনুরোধের জবাব দেয়নি।

ইমরানের দল আগামী ২৭ সেপ্টেম্বর বিক্ষোভের ডাক দিয়েছে।

তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার রোববার বলেন, এ বিক্ষোভের ডাক অবৈধ।

তিনি বলেন, ‘আমরা তাদের সড়ক অবরোধ করতে এবং মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত করতে দেব না।’

ইমরান ২০২৩ সাল থেকে কারাগারে রয়েছেন। গত বছরের শেষ দিকে দুর্নীতির মামলায় তাকে এবং তার স্ত্রীকে ১৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। তারা দুজনই অভিযোগ অস্বীকার করেছেন।

৭৩ বছর বয়সী ইমরান পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়কও। তিনি ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। রাজনৈতিক সংকটের মধ্যে অনাস্থা ভোটে তিনি ক্ষমতাচ্যুত হন। ওই সময় তার সরকারের সঙ্গে পাকিস্তানের প্রভাবশালী সামরিক বাহিনীর সম্পর্ক নিয়ে উত্তেজনা চলছিল।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

টাঙ্গাইলে আগাম শীতকালীন সবজি চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন কৃষক

Next Post

সারাদেশর বেসরকারি স্কুল কলেজে ম্যানেজিং কমিটি/ গভর্নিং বডির নির্বাচনের দাবি অভিভাবকদের

Next Post
বেসরকারি স্কুল কলেজে টিউশন ফি কমানোর দাবি অভিভাবকদের

সারাদেশর বেসরকারি স্কুল কলেজে ম্যানেজিং কমিটি/ গভর্নিং বডির নির্বাচনের দাবি অভিভাবকদের

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.