• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

সোনালী ব্যাংক থেকে টাকা নিয়ে পালাল চোরচক্র

admin by admin
August 24, 2026
in সারা বাংলা
0
সোনালী ব্যাংক থেকে টাকা নিয়ে পালাল চোরচক্র

RelatedPosts

ট্টগ্রামে লাইটারেজ শ্রমিক ইউনিয়ন ও নৌ-যান শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি ঘোষণা

শ্রীনগরে গ্রাজুয়েট সংবর্ধনা অনুষ্ঠিত

সেপ্টেম্বর ২০২৬-এ ২৫২ নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার: মহিলা পরিষদ


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংক থেকে এক ব্যক্তির সাত লাখ ৮০ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে চোরচক্র। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে পৌর এলাকার কুমারশীল মোড়ের ব্যাংকের করপোরেট শাখায় এ ঘটনা ঘটে।

একাধিক সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টার দিকে আবু ইউসুফ বাবু নামের এক ব্যক্তি সাত লাখ ৮০ হাজার টাকার পে অর্ডার কাটতে ব্যাংকে আসেন। তিনি টাকার ব্যাগটি ক্যাশ কাউন্টারের সামনে রেখে পাশে টেবিলে বসে জমা ভাউচার লিখছিলেন। এ সময় চোরচক্রের এক সদস্য এসে কৌশলে টাকার ব্যাগটি কাউন্টার থেকে নিয়ে চলে যান।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আবু ইউসুফ বাবুল বলেন, ‘জেলা সাব রেজিস্ট্রি অফিসের নামে পে অর্ডারে সাত লাখ ৮০ হাজার টাকা জমা দেওয়ার জন্য দুপুরে সোনালী ব্যাংকে যান। তিনি ক্যাশ কাউন্টারের সামনে টাকার ব্যাগ রেখে ভাউচার লিখছিলেন। এ সময় একটি চক্র টাকা নিয়ে পালিয়ে যায়।’

সোনালী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া করপোরেট শাখার প্রধান মে. শরীফুল হক জানান, গ্রাহক টাকার ব্যাগটি কাউন্টারের সামনে রেখে জমার ভাউচার লিখছিলেন। টাকার দিকে নজর না রাখায় চোর চক্র কৌশলে টাকা নিয়ে ব্যাংক থেকে চলে যায়। গ্রাহকের অসাবধানতার কারণেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে। সিসিটিভির ফুটেজে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, সোনালী ব্যাংক থেকে একজন গ্রাহকের টাকা চুরির একটি অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে অভিযোগ অনুযায়ী তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

বরগুনা জেলা সমিতির শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান ২৫ সেপ্টেম্বর ২০২৬

Next Post

কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল

Next Post
কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল

কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.