• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

দেশের ২৩তম নবনির্বাচিত রাষ্ট্রপতি মীর্জা ফখরুল ইসলাম আলমগীরকে শ্রমিক নেতা বজলুর রহমান বাবলুর অভিনন্দন ও শুভেচ্ছা

admin by admin
August 22, 2026
in রাজনীতি
0
দেশের ২৩তম নবনির্বাচিত রাষ্ট্রপতি মীর্জা ফখরুল ইসলাম আলমগীরকে শ্রমিক নেতা বজলুর রহমান বাবলুর অভিনন্দন ও শুভেচ্ছা

RelatedPosts

জাসদের কেন্দ্রীয় অফিসে মবসৃস্টি ও পুলিশের গণগ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণফোরাম

রাজনৈতিক ফায়দা তোলার জন্য তারা ‘লং মার্চ’ করছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী

৯০’র গণঅভ্যুত্থান কিংবদন্তি ছাত্রনেতা শফি আহমেদ এর স্মরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মীর্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন দেশের শ্রমজীবী ও সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত বিশিষ্ট শ্রমিক নেতা মোহাম্মদ বজলুর রহমান বাবলু-সাধারণ সম্পাদক, বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন; সভাপতি, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি; সভাপতি, বাংলাদেশ অটোমেটিক ও চালকল শ্রমিক-কর্মচারী ফেডারেশন; সভাপতি, বাংলাদেশ লোড-আনলোড শ্রমিক-কর্মচারী ফেডারেশন; সদস্য, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন; সভাপতি, ভোরের আলো সংঘ, বাসাবো, সবুজবাগ, ঢাকা; উপদেষ্টা, বাংলাদেশ ইউটিউবার গ্রুপ অ্যাসোসিয়েশন।

এক অভিনন্দন বার্তায় মোহাম্মদ বজলুর রহমান বাবলু বলেন, বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচিত হওয়া দেশের রাজনৈতিক ও সাংবিধানিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হয়ে তিনি দেশের সার্বভৌমত্ব, সংবিধান, গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও জনগণের অধিকার সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতি হিসেবে মীর্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের সকল শ্রেণি-পেশার মানুষের অভিভাবক হিসেবে নিরপেক্ষতা, ন্যায়বিচার ও জনকল্যাণের নীতিকে অগ্রাধিকার দেবেন-এটাই দেশবাসীর প্রত্যাশা। বিশেষ করে দেশের শ্রমজীবী, কৃষক, মৎস্যজীবী, নিম্নআয়ের মানুষসহ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার বিষয়টি রাষ্ট্রের নীতি ও কার্যক্রমে আরও গুরুত্ব পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাষ্ট্রপতি হিসেবে মীর্জা ফখরুল ইসলাম আলমগীর সেই ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধকে আরও শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

মোহাম্মদ বজলুর রহমান বাবলু নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সাফল্য ও সার্বিক কল্যাণ কামনা করেন এবং তাঁর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, গণতন্ত্র ও উন্নয়ন আরও সুদৃঢ় হবে-এই প্রত্যাশা ব্যক্ত করেন।

তিনি বলেন, আমাদের সংগঠনের সকল নেতাকর্মীদের পক্ষ থেকে বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতির প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন ও শুভেচ্ছা।

Previous Post

তরুণীকে হত্যার পর মাথা-হাত বিচ্ছিন্ন, নারীসহ ৫ জন রিমান্ডে

Next Post

দেশের মূল সড়ক নেটওয়ার্কে ভোলাকে যুক্ত করার সিদ্ধান্ত

Next Post
দেশের মূল সড়ক নেটওয়ার্কে ভোলাকে যুক্ত করার সিদ্ধান্ত

দেশের মূল সড়ক নেটওয়ার্কে ভোলাকে যুক্ত করার সিদ্ধান্ত

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.