• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেতা শাকিব, অভিনেত্রী বুবলী

admin by admin
August 3, 2026
in বিনোদন
0
নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেতা শাকিব, অভিনেত্রী বুবলী

RelatedPosts

টিভির পর এবার বড়পর্দায় আসছে ‘নাগিন’!

সুইমস্যুটে পরীমণির বোল্ড উপস্থিতি, ছবিতে মুগ্ধ ভক্তরা

ঘুমের মধ্যেই মারা গেলেন ২৭ বছর বয়সী অভিনেত্রী


রুপসীবাংলা৭১ বিনোদন ডেস্ক : নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত চার দিনব্যাপী ‘নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’ শেষ হয়েছে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে। উৎসবে ‘প্রিয়তমা’ সিনেমার জন্য সেরা অভিনেতা হয়েছেন শাকিব খান, ‘দেয়ালের দেশ’-এর জন্য সেরা অভিনেত্রী হয়েছেন শবনম বুবলী এবং ‘১৯৭১ সেই সব দিন’ চলচ্চিত্রের জন্য সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন হৃদি হক।

জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আয়োজিত এ উৎসবের আয়োজন করে প্রিয়জন ফিল্মস ও লেমন স্টুডিও। সহযোগিতায় ছিল আমেরিকান বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশন।

প্রথম তিন দিনে বাংলাদেশ ও উত্তর আমেরিকার নির্মাতাদের স্বল্পদৈর্ঘ্য, প্রামাণ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়। সমাপনী অনুষ্ঠানে ছিল রেড কার্পেট, সাংস্কৃতিক পরিবেশনা এবং পুরস্কার বিতরণী। অনুষ্ঠানে অংশ নেন জায়েদ খান, কাজী মারুফ, ইমন, সজল, বিন্দু ও সংগীতশিল্পী প্রতীক হাসানসহ অনেকে।

উৎসবে আরও যাঁরা পুরস্কৃত হয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন—সেরা পার্শ্ব অভিনেতা চঞ্চল চৌধুরী (‘তুফান’), সেরা পার্শ্ব অভিনেত্রী সানজিদা প্রীতি (‘১৯৭১ সেই সব দিন’), সেরা ওয়েব ফিল্ম ‘কাছের মানুষ দূরে থুইয়া’ ও এর পরিচালক শিহাব শাহীন, সেরা ওয়েব অভিনেতা মামুনুর ইমন (‘মায়া’) এবং সেরা ওয়েব অভিনেত্রী আফসান আরা বিন্দু (‘উনিশ ২০’)।

এ ছাড়া সেরা শিশুশিল্পী হয়েছেন কাজী আরিশা (‘গ্রীন কার্ড’) ও নৈঋতা হাসিন রৌদ্রময়ী (‘জংলী’)। সেরা গায়ক নির্বাচিত হয়েছেন বালাম (‘প্রিয়তমা’) ও প্রীতম হাসান (‘তুফান’), আর সেরা গায়িকা হয়েছেন অবন্তি সিঁথি (‘সুড়ঙ্গ’)।

কারিগরি বিভাগে ‘১৯৭১ সেই সব দিন’, ‘সুড়ঙ্গ’, ‘প্রহেলিকা’, ‘তুফান’ ও ‘দেয়ালের দেশ’ চলচ্চিত্রের বিভিন্ন নির্মাতা ও কলাকুশলীরা পুরস্কার অর্জন করেন। সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘লস্ট (Lost)’ এবং সেরা প্রামাণ্যচিত্র ‘Songs for a Country (একটি দেশের জন্য গান)’।

বাংলা চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ কিংবদন্তি অভিনেতা আহমেদ শরীফকে আজীবন সম্মাননা দেওয়া হয়। এছাড়া বাংলা চলচ্চিত্রের বিকাশে অবদানের জন্য বায়োস্কোপ ফিল্মস, স্টার সিনেপ্লেক্স এবং ওটিটি প্ল্যাটফর্ম চরকিকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

আয়োজকদের মতে, উৎসবের লক্ষ্য ছিল প্রবাসী নতুন প্রজন্মের সঙ্গে বাংলা চলচ্চিত্রের সেতুবন্ধন তৈরি এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলা সিনেমার অবস্থান আরও শক্তিশালী করা। প্রথম আসরের সাফল্যের ধারাবাহিকতায় আগামী বছর আরও বড় পরিসরে উৎসব আয়োজনের আশা প্রকাশ করেন তারা।
রুপসীবাংলা৭১ /এআর

Previous Post

ঢাকায় একদিনে ৪১৯ জন গ্রেপ্তার, মিরপুরে সর্বোচ্চ

Next Post

রাজনৈতিক পুনর্জাগরণের বার্তা দিয়ে আত্মপ্রকাশের ঘোষণা: ‘বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন’

Next Post
রাজনৈতিক পুনর্জাগরণের বার্তা দিয়ে আত্মপ্রকাশের ঘোষণা: ‘বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন’

রাজনৈতিক পুনর্জাগরণের বার্তা দিয়ে আত্মপ্রকাশের ঘোষণা: ‘বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন’

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.