• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

কুতুবদিয়ায় ট্রলারডুবির ঘটনায় চার জেলের মরদেহ উদ্ধার

admin by admin
July 13, 2026
in সারা বাংলা
0
কুতুবদিয়ায় ট্রলারডুবির ঘটনায় চার জেলের মরদেহ উদ্ধার

RelatedPosts

ছয় মাসের চিকিৎসা শেষে ঘরে ফিরছে সুন্দরবনের সেই আহত বাঘিনী

সোনারগাঁয়ে পানাম নগরীর প্রবেশদ্বারে ধ্বংস হয়ে যাওয়া প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে কক্সবাজারের কুতুবদিয়ার একটি মাছ ধরার ট্রলার ডুবে নিখোঁজ পাঁচ জেলের মাঝে চারজনের মরদেহ উদ্ধার হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে কুতুবদিয়ার অমজাখালী ঘাট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) ফারুক আহমেদ। এ ঘটনায় ট্রলারটিতে থাকা অপর সাত জেলে সাঁতরে অন্যবোটের সাহায্যে কূলে ফিরেছিল।

এর আগে সোমবার ভোর সাড়ে ৪টার দিকে কুতুবদিয়ার অদূরের গভীর সাগরে এ বোট ডুবির দুর্ঘটনা ঘটে। পরে বিকেল ৪টার দিকে ডুবে যাওয়া ট্রলারটির অবস্থান শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জেলেরা।

নিখোঁজ পরবর্তী মরদেহ উদ্ধার হওয়া জেলেরা হলেন, কুতুবদিয়া উপজেলার দক্ষিণ অমজাখালী এলাকার শামসুল আলমের ছেলে নাছির উদ্দীন (২০), আবুল কাশেমের ছেলে মো. করিম (২১), আব্দুল মাবুদের ছেলে আইয়ুব মনির (২০), কুতুবদিয়ার আলী আকবর ডেইল হায়দারপাড়ার কামাল (৪৮)।

তাদের সঙ্গে নিখোঁজ পেকুয়ার মগনামা ইউনিয়নের কাগপাড়ার নাছির উদ্দীন (২১) নামে এক জেলে এখনও নিখোঁজ রয়েছেন।

স্থানীয়দের বরাতে কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) ফারুক আহমেদ বলেন, রোববার সন্ধ্যায় স্থানীয় নুরুল আবছারের মালিকানাধীন একটি ট্রলার ১২ জন মাঝি-মাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যায়। সোমবার ভোরে ট্রলারটি বৈরী আবহাওয়ার কবলে পড়ে ডুবে যায়। এসময় ৭ জেলে নানাভাবে জীবিত উদ্ধার হলেও ৫ জেলে নিখোঁজ ছিল। নিখোঁজ পাঁচ জেলের সন্ধানে স্থানীয় জেলেরা তল্লাশি চালাচ্ছিলেন। পরে সন্ধ্যা ৭টার দিকে চারজনের মরদেহ তীরে ফিরে আসে।

স্থানীয় মৎস্যজীবী নোমান উদ্দিন জানান, পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের কাকপাড়া এলাকার নাছির উদ্দীন এখনও নিখোঁজ রয়েছেন।

পরিদর্শক ফারুক আহমেদ জানান, ট্রলারডুবির ঘটনায় পাঁচ জেলে নিখোঁজ হওয়ার ঘটনায় ট্রলারের মালিকের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

টেকসই নগর গড়তে বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা ও নদী রক্ষার তাগিদ প্রকৌশলীদের

Next Post

পুলিশ কোনও গোষ্ঠী বা দলের নয়, নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার আহ্বান

Next Post
পুলিশ কোনও গোষ্ঠী বা দলের নয়, নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার আহ্বান

পুলিশ কোনও গোষ্ঠী বা দলের নয়, নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার আহ্বান

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.