• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

প্রায় দুই দশক পর মিশরে যাচ্ছেন শাকিরা : গাইবেন বিশ্বখ্যাত গিজার পিরামিডে

admin by admin
July 9, 2026
in বিনোদন
0
প্রায় দুই দশক পর মিশরে যাচ্ছেন শাকিরা : গাইবেন বিশ্বখ্যাত গিজার পিরামিডে

RelatedPosts

অভিনয়ে ফিরতে চান ডিজে সুমী

বেবি বাম্পে নজর কাড়লেন দীপিকা

বিয়েতে নাচলেন আমির-গৌরি


রুপসীবাংলা৭১ বিনোদন ডেস্ক : দীর্ঘ প্রায় দুই দশকের বিরতি ভেঙে আবারও মিশরের মাটিতে ফিরছেন কলম্বিয়ান পপ সুপারস্টার শাকিরা। আগামী ২৮ নভেম্বর বিশ্বখ্যাত গিজার পিরামিডের পাদদেশে একটি বিশেষ কনসার্টে সংগীত পরিবেশন করবেন এই তারকা।

ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ এই ঐতিহাসিক স্থানে অনুষ্ঠেয় কনসার্টটির আয়োজন করছে বিনোদন প্রতিষ্ঠান ‘ভেনচার লাইফস্টাইল’। ২০০৭ সালে ঠিক এই একই স্থানে সবশেষ পারফর্ম করেছিলেন শাকিরা। সেই হিসাবে আসন্ন এই আয়োজন হবে মিশরের মাটিতে তার প্রায় ১৯ বছর পরের প্রত্যাবর্তন।

আয়োজক প্রতিষ্ঠান ভেনচার লাইফস্টাইল এর আগেও মধ্যপ্রাচ্যে জেনিফার লোপেজ, জন লিজেন্ড, কেটি পেরি ও ডেমি লোভাটোর মতো বিশ্বসেরা তারকাদের কনসার্ট আয়োজন করেছে। সেই ধারাবাহিকতায় এবার আয়োজন করা হচ্ছে শাকিরার এই বিশেষ পরিবেশনা।

মূলত ‘লাস মুহেরেস ইয়া নো ইয়োরান’ অ্যালবাম-পরবর্তী সময়ে বিশ্বজুড়ে চলমান কনসার্ট সফরের অংশ হিসেবেই মিশরে যাচ্ছেন এই কলম্বিয়ান তারকা। সম্প্রতি নতুন এই অ্যালবাম প্রকাশের পর বিশ্বের বিভিন্ন প্রান্তে একের পর এক শো করে চলেছেন তিনি।

সংগীতাঙ্গনে ৩০ বছরের বেশি সময়ের বর্ণাঢ্য ক্যারিয়ারে শাকিরা এখন পর্যন্ত ৯ কোটি ৫০ লাখেরও বেশি রেকর্ড বিক্রি করেছেন। জিতেছেন একাধিক গ্র্যামি ও লাতিন গ্র্যামি অ্যাওয়ার্ড। বৈশ্বিক পরিসরে তিনি এখন লাতিন সংগীতের সবচেয়ে সফল তারকাদের একজন হিসেবে বিবেচিত। সম্প্রতি তার গাওয়া ‘দাই দাই’ গানটি ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ট্র্যাক তালিকায় স্থান পেয়েছে।

মিশরে ফেরার অনুভূতি প্রকাশ করে দেওয়া এক বিবৃতিতে শাকিরা বলেন, ‘আমি মিশরে, গিজার পিরামিডে পারফর্ম করতে যাচ্ছি— এটা ভেবেই ভীষণ আনন্দিত। তোমাদের সবাইকে ভালোবাসি।’
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

Next Post

কেন্দুয়ায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

Next Post
কেন্দুয়ায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

কেন্দুয়ায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.