স্টাফ রিপোর্টার : ইলেকট্রিক সামগ্রী উৎপাদন ও বিপননকারী প্রতিষ্ঠান এমইপি গ্রুপ কোম্পানীর উৎপাদিত পন্যের গুনগত মান সম্পর্কে অবহিত ও বাজারজাতকরন এবং রিটেইলার ও কোম্পানীর সুসম্পর্ক স্থায়ীকরনের লক্ষ্যে রিটেইলারদের নিয়ে সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১১ টায় মিরপুর কনভেনশনাল সেন্টারে, এমইপি গ্রুপ কর্তৃক আয়োজিত ব্যবসায়ী সহযোগী সম্মেলনে উৎসবমুখর ও ঝমকালো পরিবেশে সুন্দর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে ব্যবসায়ীরা সক্রিয় অংশগ্রহণের ফলে সম্মেলনটি সাফল্য লাভ করে। সম্মেলনে উপস্থিত ছিলেন মিরপুর ইলেকট্রিক ব্যবসায়ী সোসাইটি সভাপতি জনাব আব্দুল খায়ের তালুকদার, লোকমান হোসেন, আব্দুল মান্নান ও মীর আব্দুল বাশার প্রমুখ।
এমইপি গ্রুপের স্থানীয় পরিবেশক মোঃ সুমন খান (আকাশ) সভাপতিত্বে ও ঢাকা ডিভিশনাল হেড মোঃ আব্দুল্লাহ আল মাহবুব সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন এমইপি গ্রুপের সিনিয়র ডেপুটি ম্যানেজার অফিসার আমানাত হোসেন আমান।
অনুষ্ঠানে পণ্যের গুনগত মান উন্নতকরা ও বিক্রয়োত্তর সেবা অব্যাহত রাখাসহ বিভিন্ন বিষয়ে অংশগ্রহনকারী রিটেইলারগন উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে মতামত প্রদান করেন। অনুষ্ঠানে ২০২৫-২৬ সালে সর্বোচ্চ বিক্রয়কারী তিন জন রিটেইলারকে কোম্পানীর পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠিত সম্মেলনে মিরপুর ও পার্শ্ববর্তী আগারগাঁও ১২০জন রিটেইলার, টেরিটরি সেলস্ ম্যানেজার (টিএসএম) ও ফিল্ড অফিসার ও স্থানীয় গনমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।


