• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

চুক্তির পরও হরমুজে ড্রোন হামলাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বললেন ট্রাম্প

admin by admin
June 27, 2026
in পূর্ব-পশ্চিম
0
চুক্তির পরও হরমুজে ড্রোন হামলাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বললেন ট্রাম্প

RelatedPosts

যুক্তরাষ্ট্রের ৪৩২ কোটি টাকার ড্রোন ভূপাতিত করল ইরান

ইরানের বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের হামলা

সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন শি জিনপিং, জানালেন ট্রাম্প


নিজস্ব প্রতিনিধিঃ

হরমুজ প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার অভিযোগ তুলে ইরানকে সরাসরি দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই ঘটনাকে সম্প্রতি হওয়া যুদ্ধবিরতি চুক্তির একটি নির্বোধ ও বোকামিপূর্ণ লঙ্ঘন বলে অভিহিত করেছেন।

ট্রাম্প দাবি করেছেন, ইরান হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী একটি বড় ও মূল্যবান পণ্যবাহী জাহাজের ওপর অন্তত চারটি আত্মঘাতী ড্রোন নিক্ষেপ করেছে। এর মধ্যে একটি ড্রোন জাহাজের ডেকে আঘাত হানলে কিছু ক্ষয়ক্ষতি হয়, তবে জাহাজটি তার যাত্রা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বাকি তিনটি ড্রোন ভূপাতিত করেছে বলে জানিয়েছেন তিনি। যদিও ট্রাম্প এই হামলার সুনির্দিষ্ট সময় বা আক্রান্ত জাহাজ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রদান করেননি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন যে, ওয়াশিংটন এই হামলার জন্য ইরানকে দায়ী করছে। এই হামলার পর পারস্য উপসাগরে আটকে পড়া জাহাজ এবং সেখানে থাকা নাবিকদের উদ্ধারে জাতিসংঘের চলমান অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে মার্কিন ওই কর্মকর্তা হামলার ধরন বা ক্ষতির পরিমাণ নিয়ে বিস্তারিত কিছু জানাননি। ইরান এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি।

এদিকে যুক্তরাজ্যের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, একটি পণ্যবাহী জাহাজের ডান দিকে অজ্ঞাত কোনো ক্ষেপণাস্ত্র বা বস্তু আঘাত করেছে, যার ফলে জাহাজের ব্রিজ বা চালকের কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে ইরানের পারস্য উপসাগরীয় সমুদ্রপথ ব্যবস্থাপনা সংস্থা এক সতর্কবার্তায় জানিয়েছে, তাদের নির্ধারিত নৌপথের বাইরে কোনো জাহাজ চলাচল করলে তার নিরাপত্তার দায়িত্ব ইরান নেবে না। এছাড়া এমন ক্ষেত্রে জাহাজগুলোর বিমা বা সংশ্লিষ্ট কোনো দায়ভারও তারা গ্রহণ করবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। সংস্থাটির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানানো হয়েছে যে, অনুমোদিত রুটের বাইরে চলাচলের সব ধরনের দায়ভার সংশ্লিষ্ট জাহাজ মালিক, অপারেটর ও কমান্ডারের ওপর বর্তাবে।

Previous Post

৭২ বছরে বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের

Next Post

হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা

Next Post
হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা

হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.