• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

শ্রীমঙ্গলে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’

admin by admin
June 19, 2026
in দেশগ্রাম
0
শ্রীমঙ্গলে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’

RelatedPosts

সেপ্টেম্বর ২০২৬-এ ২৫২ নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার: মহিলা পরিষদ

আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে সরকারের পরিণতি ভালো হবে না: রুমিন ফারহানা

পার্বত্য চুক্তির চেতনা ও প্রতিনিধিত্বের সংকট

নিজস্ব প্রতিনিধিঃ

পর্যটনশিল্পের বিকাশ ও বিশ্বে পর্যটকদের নিকট ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্য তুলে ধরা এবং বহুজাতিক সংস্কৃতির সংরক্ষণের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’ সিজন-২।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে আজ শুক্রবার উপজেলার ফুলছড়া চা-বাগান মাঠে এ উৎসব শুরু হবে। শেষ হবে ২১ জুন।

হারমোনি ফেস্টিভ্যাল উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নাসের রহমান, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী।

উৎসবে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার ২৭টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অংশগ্রহণ করবে। তাদের নিজস্ব সংস্কৃতি, জীবনধারা, ঐতিহ্যবাহী পোশাক, হস্তশিল্প, খাদ্য ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দর্শনার্থীদের সামনে তুলে ধরবে।

খাসিয়ারা দর্শনার্থীদের সামনে তাদের উৎপাদিত পানের গুছি (আঁটি) সাজাবেন। মনিপুরিরা বুনবেন তাঁতে কাপড়। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা বানাবেন কাঠ ও বাঁশের তৈরি বিভিন্ন সামগ্রী৷ কুমাররা তৈরি করবেন মাটির জিনিসপত্র। উৎপাদিত এসব সামগ্রী রাখা হবে প্রদর্শনী ও বিক্রয়ের জন্য। এ ছাড়াও ফেস্টিভ্যালে বাংলাদেশ ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনেরও ১০টি স্টল থাকবে।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান বলেন, হারমোনি ফেস্টিভ্যাল অত্র অঞ্চলের বহুজাতিক সংস্কৃতি, নৃতাত্ত্বিক ঐতিহ্য, লোকসংস্কৃতি ও পর্যটন সম্ভাবনাকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার একটি বড় সুযোগ। এ ধরনের আয়োজন স্থানীয় পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করবে।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (যুগ্ম সচিব) সালেহা বিনতে সিরাজ বলেন, হারমোনি ফেস্টিভ্যাল এমন একটি আয়োজন, যেখানে বৈচিত্র্যের মধ্যকার ঐক্যকে উদযাপন করা হয়। দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে কাছ থেকে জানার পাশাপাশি দর্শনার্থীরা বিভিন্ন নৃ-গোষ্ঠীর জীবন ও সংস্কৃতি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

Previous Post

শাহ আমানতে ৯৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক

Next Post

১৩ জেলার জন্য যে সতর্কবার্তা দিল আবহাওয়া অফিস

Next Post
১৩ জেলার জন্য যে সতর্কবার্তা দিল আবহাওয়া অফিস

১৩ জেলার জন্য যে সতর্কবার্তা দিল আবহাওয়া অফিস

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.