• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক!

admin by admin
June 2, 2026
in আন্তর্জাতিক
0
প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক!

RelatedPosts

রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’ কার্যকর কি না, জানাল না মস্কো

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি শাসন জারি

যুদ্ধ বন্ধে ‘নতুন প্রস্তাব’ নিয়ে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ইউরোপীয়দের আলোচনা


রুপসীবাংলা৭১ আন্তর্জাতিক ডেস্ক : কল্পনা করুন, আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ একদল মৌমাছি এসে আপনার শরীরের বিশেষ একটি অংশে বাসা বেঁধেছে! ঘটনাটি অবিশ্বাস্য মনে হলেও ২৫ বছর বয়সী এক যুবকের জীবনে এমন ভয়ংকর অভিজ্ঞতাই ঘটেছে। ‘ভয়ংকর ৩০ মিনিট’ শিরোনামে এই ঘটনাটির ভিডিও বর্তমানে নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, গ্যারেজে যাওয়ার সময় হঠাৎ করেই একটি রানি মৌমাছি উড়ে এসে ভেরেল নামের ওই যুবকের প্যান্টের ওপর বসে। রানি মৌমাছির ফেরোমোন বা গন্ধের আকর্ষণে মুহূর্তের মধ্যে হাজার হাজার কর্মী মৌমাছি তাকে ঘিরে ফেলে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, তার পশ্চাৎদেশকেই মৌমাছিরা তাদের নতুন ‘বাসা’ বা চাক হিসেবে বেছে নেয়।

এই পরিস্থিতিতে নড়াচড়া করা মানেই ছিল শয়ে শয়ে হুলের আক্রমণ এবং প্রাণহানির ঝুঁকি। কিন্তু ভেরেল অসীম ধৈর্য ও মানসিক দৃঢ়তার পরিচয় দিয়ে প্রায় ৩০ মিনিট একদম স্থির দাঁড়িয়ে ছিলেন। তার এই নিশ্চল অবস্থানের কারণে মৌমাছিরা তাকে আক্রমণ করেনি।

দীর্ঘ ৩০ মিনিট আতঙ্কে কাটানোর পর, অন্য এক ব্যক্তি খুব সাবধানে রানি মৌমাছিটিকে ধরে একটি পাত্রে বন্দি করতে সক্ষম হন। রানি মৌমাছিটিকে সরিয়ে নেওয়ার পরপরই চাক বাঁধতে থাকা হাজার হাজার মৌমাছি ছত্রভঙ্গ হয়ে যায় এবং ওই যুবক ভয়াবহ বিপদের হাত থেকে রক্ষা পান।

গত সোমবার (১ জুন) ‘মিডিসারাসু’ নামের একটি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে ভিডিওটি পুনরায় শেয়ার করার পর এটি দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওটি দেখে নেটিজেনরা অবাক হয়েছেন। অনেকেই মন্তব্য করেছেন, এমন পরিস্থিতিতে একজন মানুষের ৩০ মিনিট স্থির থাকার মানসিক ক্ষমতা অভাবনীয়। কেউ কেউ লিখেছেন, “একটু নড়লেই সব শেষ হয়ে যেত!”ঘটনাটি গত বছরের আগস্ট মাসে প্রথম ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্যা সান’-এর ফেসবুক পেজে প্রকাশিত হয়েছিল। সেই সময়ও এটি বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছিল। যদিও বিরল, তবুও এমন ঘটনা প্রকৃতি ও প্রাণীর আচরণের এক বিস্ময়কর উদাহরণ হয়ে রয়ে গেছে।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

রাজনীতির আড়ালে এক মানবিক আখ্যান ‘আমরা বিএনপি পরিবার’

Next Post

খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত

Next Post
খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত

খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.