নিজস্ব প্রতিনিধিঃ
মিরপুরে শাহ আলী মাজারে সংগঠিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ১৭ মে ২০২৬ইং রোববার সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. কমরেড সামছুল আলম এক বিবৃতিতে বলেন, ঘটনার সাথে জড়িতদের অবিল¤ে^ গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে| এই বর্বরোচিত হামলা প্রমাণ করেছে, ¯^াধীনতা বিরোধী মৌলবাদী পক্ষ দেশে ভিন্নমতাবল¤^ী মানুষের জীবনের নিরাপত্তাহানি ঘটনাতে তৎপর রয়েছে|
তিনি বলেন, বর্তমানে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসীন| কিন্তু একটি চক্র এখনও দেশে মব এবং পরিকল্পিত হামলা বন্ধ করেনি| তারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার বিরোধী কাজ করছে| ইন্টেরিমের আমলে একের পর এক মাজারে মব হামলা হয়েছে| উগ্র ডানপন্থী মতাদর্শ প্রতিষ্ঠার চেষ্টা করছে| বিভিন্ন মাজারে সহিংস হামলার ঘটনা ঘটছে| যারা একের পর এক হত্যাকাণ্ডসহ এ ধরনের দুষ্কর্ম করে যাচ্ছে, মাজার ভাঙছে, মন্দির ভাঙছে, বাউলের আখড়ায় অগ্নিসংযোগ করছে, বাউলদের শারীরিকভাবে নির্যাতন করছে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে|
বিবৃতিতে কমরেড সামছুল আলম বলেন, অবিল¤ে^ মিরপুরের শাহ আলী মাজারে হামলাকারীদের সিসিফুটেজ এবং ভিডিও দেখে মব সৃষ্টিকারী গোষ্ঠী, ইন্ধনদাতা এবং হামলাকারী সকল নারী ব্যক্তিকে আইনের আওতায় আনা এবং দ্রুত বিচারের দাবি জানান| একইসঙ্গে সকল মাজার, দরবারসহ ঝুঁকিপূর্ণ ধর্মীয় ও অধ্যাত্মবাদী কেন্দ্রসমূহের নিরাপত্তা জোরদার করার দাবি জানানো হয়|

