• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

অ্যান্ড্রয়েডে নতুন ফিচার : অ্যাপ খুললেই ১০ সেকেন্ডের বাধ্যতামূলক বিরতি

admin by admin
May 13, 2026
in তথ্যপ্রযুক্তি
0
অ্যান্ড্রয়েডে নতুন ফিচার : অ্যাপ খুললেই ১০ সেকেন্ডের বাধ্যতামূলক বিরতি

RelatedPosts

গ্যালাক্সির ভেতরে দ্রুত জন্ম নেয় বিশাল নক্ষত্রগুচ্ছ, জানাল জেমস ওয়েব

ইন্টারনেটের গতি বাড়াতে যা করবেন

ওয়েব সাইট cPanel ও WHM বৈশ্বিক নিরাপত্তাজনিত ত্রুটি-বাংলাদেশ হোস্টিং অ্যান্ড ডিজিটাল সার্ভিসেস প্রোভাইডারস অ্যালায়েন্স সতর্কতা


রুপসীবাংলা৭১ তথ্য প্রযুক্তি ডেস্ক : অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদেরকে ডিজিটাল আসক্তি থেকে মুক্তি দিতে গুগল নিয়ে এসেছে ‘পজ পয়েন্ট’ নামক নতুন একটি বিল্ট-ইন ফিচার। নতুন এই ফিচার পাওয়া যাবে অ্যান্ড্রয়েড ১৭ চালিত ডিভাইসগুলোতে। মঙ্গলবার (১২মে) গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘গুগল আই/ও ২০২৬’-এ নতুন এই ফিচারের ঘোষণা দেওয়া হয়। ‘পজ পয়েন্ট’ ফিচারটি অ্যান্ড্রয়েড ফোনে আসক্তিমূলক অ্যাপগুলো থেকে ব্যবহারকারীদেরকে দূরে রাখার জন্য তৈরি করা হয়েছে। খবর টেক ক্রাঞ্চের।

আপনার ফোনের যেসব অ্যাপকে আপনি ‘আসক্তিমূলক’ হিসেবে চিহ্নিত করবেন, সেই অ্যাপগুলো খোলার সঙ্গে সঙ্গে এই ফিচারটি আপনাকে ১০ সেকেন্ড অপেক্ষা করতে বাধ্য করবে। টিকটক, ইনস্টাগ্রাম, ফেসুবক, এমনকি গুগলের নিজস্ব ইউটিউবকেও ব্যবহারকারীরা এই তালিকায় রাখতে পারেন। বিশেষ করে যারা আসক্তিমূলক অ্যাপের ফাঁদে পড়ে দিনের অনেকটা সময় নষ্ট করা নিয়ে চিন্তিত, তাদের জন্য এটি বেশ কার্যকর হবে।যখনই আপনি আসক্তিমূলক বা ‘মনোযোগ নষ্টকারী’ হিসেবে চিহ্নিত করা কোনো অ্যাপে প্রবেশ করবেন, তখনই স্ক্রিনে একটি ১০ সেকেন্ডের বাধ্যতামূলক বিরতি আসবে।

বর্তমানে বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমের মিডিয়ার নেতিবাচক প্রভাব ও অ্যালগরিদমের ফাঁদে পড়ে সময় নষ্ট হওয়া নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বিভিন্ন দেশে অপ্রাপ্তবয়স্কদের সামাজিক মাধ্যম ব্যবহারে কড়াকড়ি আইন হচ্ছে। এমন পরিস্থিতির মধ্যে গুগল নতুন এই ফিচারটি নিয়ে এসেছে।অ্যান্ড্রয়েড ১৭ আপডেটের এক ব্রিফিংয়ে গুগলের প্ল্যাটফর্মস অ্যান্ড ইকোসিস্টেমস অর্গানাইজেশনের প্রোডাক্ট অপারেশনস-এর ডিরেক্টর ডিটার বোন বলেন, “অ্যান্ড্রয়েড এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী, কিন্তু আমরা চাই যখন প্রয়েজন হবে তখন যেন আপনি প্রযুক্তি থেকে বিচ্ছিন্ন হওয়ার সুযোগ পান। আমরা সবাই ফোন হাতে নিয়ে কোনো অ্যাপ খুলে ফেলি এবং অজান্তেই এক ঘণ্টা পার করে দিই।”

এতদিন অ্যাপ নির্মাতারা সাধারণত ‘অ্যাপ টাইমার’ ব্যবহার করতেন যা একটি নির্দিষ্ট সময় পর আপনাকে বিরতি নেওয়ার কথা মনে করিয়ে দিত। পজ পয়েন্ট এই ধারণাটিকে বদলে দিয়েছে। এটি অ্যাপ খোলার শুরুতেই বাধা দেয়, ফলে মস্তিষ্কে যে ‘ডোপামিন হরমোনের প্রবাহ’ শুরু হওয়ার কথা ছিল তা থমকে যায়। এতে আপনি নতুন করে ভাবার সুযোগ পাবেন যে, আপনি কি আসলেই অ্যাপটি ব্যবহার করতে চান নাকি এটি কেবল অভ্যাসবশত করছেন।

গুগল বলছে, পজ পয়েন্ট যে সময়টা দেয়, তা আপনি অল্প সময়ের জন্য শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করতে বা স্ক্রল করার পরিবর্তে অন্য কী করতে পারেন, তা নিয়ে ভাবতে ব্যবহার করতে পারেন। উদাহরণস্বরূপ, এই ফিচারটি আরো দরকারি অ্যাপের পরামর্শ দিতে পারে, যেমন আপনার পছন্দের কোনো ফিটনেস অ্যাপ, অডিওবুক অ্যাপ, কিন্ডল বা গুগল প্লে বুকস অ্যাপ, বা অন্য কিছু।

আইডিয়ার জন্য আপনি আপনার পছন্দের কিছু ছবি স্ক্রল করে দেখতেও পারেন- হয়তো সেগুলো আপনাকে অন্য কোনো আকর্ষণীয় কাজের কথা মনে করিয়ে দেবে, যেমন বাইরে হাঁটা, আপনার পোষা প্রাণী, বা শিল্প ও কারুশিল্প।
এছাড়াও পজ পয়েন্ট টাইমার সেট করার সুবিধাও দিচ্ছে। নির্দিষ্ট অ্যাপে ঢোকার আগেই আপনি ঠিক করে নিতে পারবেন যে কতক্ষণ এটি ব্যবহার করবেন। এটি সাধারণ টাইমারের চেয়ে বেশি কার্যকর কারণ এটি প্রতিবার ব্যবহারের আগে আপনাকে সচেতন করবে।

গুগলের নতুন এই ফিচারটি প্রচলিত অ্যাপ টাইমারের চেয়ে বন্ধ করাও কঠিন। প্রচলিত টাইমারগুলোর অনেকগুলোই সহজেই উপেক্ষা করা যায়। কিন্তু ‘পজ পয়েন্ট’ ফিচারটি বন্ধ করার জন্য ফোন রিস্টার্ট করতে হবে। গুগল এই পদ্ধতিটি রেখেছে যাতে আপনি ফিচারটি বন্ধ করার আগে অন্তত দ্বিতীয়বার ভাবার সুযোগ পান।প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ফিঞ্চ বা ফোকাস ফ্রেন্ড-এর মতো থার্ড পার্টি অ্যাপ বাজারে থাকলেও, অ্যান্ড্রয়েডের নিজস্ব সিস্টেমে এই ফিচার যুক্ত হওয়ায় এটি অনেক বেশি কার্যকর হবে। বাজারে অ্যান্ড্রয়েড ১৭ চালিত যেসব ডিভাইস আসবে, যেগুলোতে বিল্ট-ইন হিসেবেই পাওয়া যাবে এই ফিচার।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

মাদক সেবনে জড়িত পুলিশ সদস্যদের ছাড় নয় : আইজিপি

Next Post

কানে ছাতা হাতে ভাইরাল আলিয়া

Next Post
কানে ছাতা হাতে ভাইরাল আলিয়া

কানে ছাতা হাতে ভাইরাল আলিয়া

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.