• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট অনুষ্ঠিত

admin by admin
May 29, 2024
in শিক্ষা-সংস্কৃতি
0
চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট অনুষ্ঠিত

RelatedPosts

ঢাকায় রাশিয়ান হাউসে শিল্প ও ঐতিহ্যের উদযাপন!

AI বদলে দিচ্ছে মানুষের দৈনন্দিন জীবন, CES 2027-এ আরও বড় পরিসরে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি নির্বাচনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃচট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ক্যাম্পাস রিক্রুটমেন্টের আয়োজন করেছে বিশ্বের অন্যতম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরে অনুষ্ঠিত এমসিকিউ ও মৌখিক পরীক্ষার মাধ্যমে সম্প্রতি এ রিক্রুটমেন্ট সম্পন্ন করা হয়। চুয়েটের সিএসই, ইইই ও ইটিই বিভাগের প্রায় ২০০ শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। সেখান থেকে নির্বাচিত শিক্ষার্থীরা হুয়াওয়ের সাথে কাজ করার সুযোগ পাবে।

এই ইভেন্ট পরিচালনা করেন হুয়াওয়ে সাউথ এশিয়ার সিনিয়র এইচআর ম্যানেজার মো. ফারা নেওয়াজ, এইচআর ম্যানেজার ইফতেখার রহমান ও এইচআর এক্সিকিউটিভ মো. খালিদ হুসাইন। এ সময় চুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মো. ফারা নেওয়াজ বলেন, “বাংলাদেশের শিক্ষার্থীরা অনেক মেধাবী এবং তাদের মেধার সঠিক পরিচর্যা করা প্রয়োজন। এ কারণেই প্রয়োজনীয় দক্ষতা, উপযুক্ত কর্মপরিবেশ ও সুযোগ-সুবিধা দেয়ার মাধ্যমে তাদের মেধাকে সমৃদ্ধ করার জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরিতে হুয়াওয়ে প্রতিজ্ঞাবদ্ধ। সম্পূর্ণভাবে সংযুক্ত ও বুদ্ধিবৃত্তিক বাংলাদেশ গড়ার যে লক্ষ্য হুয়াওয়ের রয়েছে, সেটিকে এগিয়ে নিতে এসব শিক্ষার্থীদের মাঝে যে আগ্রহ রয়েছে, তা প্রশংসনীয়। বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য এই ধরনের কাজের ধারাবাহিক সুযোগ তৈরি ও এটিকে আরো সম্প্রসারণ করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ।” 

অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ বলেন “হুয়াওয়ের এই ক্যাম্পাস রিক্রুটমেন্ট আয়োজন আমাদের শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি করলো। এর মধ্যে দিয়ে আমাদের যেসব শিক্ষার্থীর নতুন কিছু করার উচ্চাকাঙ্খা আছে, তারা স্বপ্ন পূরণের জন্য উপযুক্ত পরিবেশ পাবে।  আমি ‍হুয়াওয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।”   

দেশের আইসিটি খাতে মেধার উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ হুয়াওয়ে কর্মক্ষেত্রে শিক্ষার্থীদেরকে বিভিন্ন সুযোগ দিয়ে আসছে। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও নিয়মিত এই ধরনের ক্যাম্পাস রিক্রুটমেন্টের আয়োজন করে হুয়াওয়ে। এ বছর ইতোমধ্যে বুয়েট, কুয়েট, আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (আবিপ্রবি) এবং রুয়েটে ক্যাম্পাস রিক্রুটমেন্টের আয়োজন করেছে হুয়াওয়ে।

Previous Post

বিএনপি নেত্রী খালেদা জিয়া গণতন্ত্রের লড়াইয়ের জন্য কারাগারে বন্দি-মির্জা ফখরুল ইসলাম আলমগীর 

Next Post

নিকাহ নামার ৫নং কলামের কুমারী শব্দটি তুলে দেয়ার প্রতিবাদে মানববন্ধন

Next Post
নিকাহ নামার ৫নং কলামের কুমারী শব্দটি তুলে দেয়ার প্রতিবাদে মানববন্ধন

নিকাহ নামার ৫নং কলামের কুমারী শব্দটি তুলে দেয়ার প্রতিবাদে মানববন্ধন

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.