• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

হেড, গ্রিন, মার্শদের নিয়ে অস্ট্রেলিয়া আসছে বাংলাদেশে

admin by admin
May 11, 2026
in খেলাধুলা
0
হেড, গ্রিন, মার্শদের নিয়ে অস্ট্রেলিয়া আসছে বাংলাদেশে

RelatedPosts

সোবহানার রেকর্ডময় সেঞ্চুরি বড় অর্জন : জ্যোতি

বাংলাদেশের নির্বিষ বোলিংয়ে দ্বিতীয় দিন আফগানিস্তানের

চার দশক পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ


রুপসীবাংলা৭১ ক্রীড়া ডেস্ক : ওয়ানডে খেলতে ১৫ বছর পর বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। জুনেই হবে এই সফর। তিনটি ওয়ানডের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি খেলবে অসিরা।ওয়ানডে সিরিজটি হবে মিরপুরে। টি-টোয়েন্টি চট্টগ্রামে। সফরের জন্য সোমবার স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) । অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে দল বাছাই করেছেন নির্বাচকরা। তবে তারকা একাধিক ক্রিকেটারই নেই এবারের সফরে।

৯, ১১ ও ১৪ জুন ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৭, ১৯ ও ২১ জুন হবে টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডে সিরিজের ম্যাচ দুপুর ২টায় শুরু হবে। চট্টগ্রামে প্রথম দুই টি-টোয়েন্টি সন্ধ্যা ৬টায় এবং শেষ টি-টোয়েন্টি দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।অস্ট্রেলিয়া সবশেষ বাংলাদেশ সফরে এসেছিল ২০২১ সালে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ তারা ৪-১ ব্যবধানে হেরেছিল। এর আগে ২০১৭ সালে এসে দুই টেস্ট খেলেছিল। ঢাকায় ম্যাচ হারলেও অস্ট্রেলিয়া টেস্ট জেতে চট্টগ্রামে। এছাড়া সবশেষ তারা ওয়ানডে খেলেছিল ২০১১ সালে। ওয়ানডে বিশ্বকাপের পরপরই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এসেছিল শেন ওয়াটসন, মিচেল জনসনরা।

পাকিস্তান থেকে অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে আসবে। পাকিস্তানের বিপক্ষে তারা খেলবে তিন ওয়ানডে।
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা পেয়েছেন সিডনি সিক্সার্সের জোয়েল ডেভিস। বিগ ব্যাশের মোস্ট ভেলুয়্যাবল খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন তিনি। এছাড়া পেয়েছিলেন অ্যান্ড্রু সাইমন্ডস অ্যাওয়ার্ডসও। নিউ সাউথ ওয়েলসের লেগ স্পিনার তানভীর সাঙ্গাকে পাকিস্তান ও বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে রাখা হয়েছে।

নির্বাচক কমিটির চেয়ারম্যান জর্জ বেইলি বলেছেন, ‘‘নতুন খেলোয়াড়দের আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ পেতে এবং জাতীয় দলের অংশ হতে দেখা সবসময়ই রোমাঞ্চকর। অভিজ্ঞ খেলোয়াড়দের সঙ্গে নতুন কিংবা ফিরে আসা খেলোয়াড়দের সমন্বয় এই উপমহাদেশীয় সফরগুলোতে দারুণ ভারসাম্য তৈরি করবে। বিভিন্ন ধরনের কন্ডিশন ও অভিজ্ঞতার মধ্যে খেলোয়াড়দের উন্নতির সুযোগ করে দেওয়া গুরুত্বপূর্ণ, এবং আগামী ১৮ মাস থেকে দুই বছরে সূচির বিভিন্ন সিরিজ ও ভবিষ্যৎ অভিযানের কথা মাথায় রেখে আমরা এ দিকটিতে গুরুত্ব দেওয়া অব্যাহত রাখব।”

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড
মিচেল মার্শ, জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স কেরি, কুপার কোনলি, বেন ডারউইস, নাথান এলিস, ক্যামেরুন গ্রিন, ট্রেভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, মার্নাশ লাবুশানহে, ম্যাথু রেনশ, তানভীর শাঙ্গা, লিয়াম স্কট ও অ্যাডাম জাম্পা।
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড
মিচেল মার্শ, জেভিয়ার বার্টলেট, কুপার কোনলি, টিম ডেভিড, জোয়েল ডেভিড, নাথান এলিস, ক্যামেরুন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রেভিস হেড, জস ইংলিস, স্পেনসের জনসন, ম্যাথু কুনেমান, রাইলি মেরেডিথ, জস ফিলিপ, ম্যাথু রেনশ ও
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার চেষ্টায় অনেকে লিপ্ত : ধর্মমন্ত্রী

Next Post

প্যারোলে কারামুক্ত হলেন থাকসিন সিনাওয়াত্রা

Next Post
প্যারোলে কারামুক্ত হলেন থাকসিন সিনাওয়াত্রা

প্যারোলে কারামুক্ত হলেন থাকসিন সিনাওয়াত্রা

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.