• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

বাংলাদেশের টিভিকে হুমায়ুন কবির পশ্চিমবঙ্গে মুসলমানের ওপর অত্যাচার হচ্ছেনা:

admin by admin
May 9, 2026
in আন্তর্জাতিক
0
বাংলাদেশের টিভিকে হুমায়ুন কবির পশ্চিমবঙ্গে মুসলমানের ওপর অত্যাচার হচ্ছেনা:

RelatedPosts

খুতবা শেষে আরাফার ময়দানে নামাজ আদায়

UNIP Bangladesh Chapter Chittagong Division Celebrates 2nd Anniversary 2026

হিজবুল্লাহর প্রতি সমর্থন জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বার্তা

শিতাংশু গুহ, ৯ই মে ২০২৬, নিউইয়র্ক।। পশ্চিমবঙ্গের প্রভাবশালী মুসলিম নেতা হুমায়ুন কবির বাংলাদেশের ‘ফেইস দ্য পিউপিল’ নামে একটি টিভিকে বলেছেন, পশ্চিমবঙ্গে কোন মুসলমানের ওপর নির্যাতন হচ্ছেনা। তিনি বলেছেন, মমতা তার গুন্ডাবাহিনী দিয়ে বিজেপি’র হিন্দুদের ওপর অত্যাচার করেছেন, পুলিশকে সাথে নিয়ে বিজেপি’র বহু মানুষ খুন করিয়েছেন। এই গুণ্ডাবাহিনীর ৮০% মুসলমান, মমতা ব্যানার্জী মুসলমানদের একাজে ব্যবহার করেছেন। হুমায়ুন কবির চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, মুসলমানের গায়ে হাত দিলে শুভেন্দুকেও মারবো। ভিডিওটি দেখুন, গুজব ছড়ানো বন্ধ করুন, লক্ষ্য করুন এই সাংবাদিক সাইফুল সাগর চেষ্টা করছেন, হুমায়ুনকে দিয়ে একথা বলাতে যে পশ্চিমবঙ্গে এসমুহুর্তে মুসলমানরা অত্যাচারিত হচ্ছে, তিনি সরাসরি তা প্রত্যাখ্যান করছেন। Vidio: https://www.facebook.com/share/p/18moSZamM9/

কে এই হুমায়ুন? তিনি ছিলেন তৃণমূলের প্রভাবশালী নেতা, তিনি মুর্শিদাবাদে ‘বাবরি মসজিদ’ নির্মাণের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। তৃণমূল এজন্যে তাঁকে দল থেকে বহিস্কার করে, তিনি ২২ডিসেম্বর ২০২৫-এ নুতন দল খোলেন , নাম ‘আম জনতা উন্নয়ন পার্টি’। এবারকার নির্বাচনে তিনি নিজের দল থেকে ২টি আসনে জয়ী হয়েছেন। তিনিই তৃণমূলে থাকতে বলেছিলেন, মুর্শিদাবাদে ৩০% হিন্দুকে কেটে জলে ভাসিয়ে দিতে পারেন! বাংলাদেশের একশ্রেণীর মিডিয়া ও নেতা পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতন হচ্ছে বলে প্রচার চালাচ্ছেন। আমেরিকাতেও কিছু লোক একই কাজ করছেন। ইনকিলাব হেডিং করেছে, ৯১ লক্ষ মুসলমান পশ্চিমবঙ্গে ভোট দিতে পারেনি। সত্য হচ্ছে, ‘এসআইআর’ এর ফলে ৯১লক্ষ ভোটার বাদ পড়েছে, এরমধ্যে ৫০ লক্ষ মৃতভোট, বাকি ৪০লক্ষ হিন্দু+মুসলমান, এদের মধ্যে বাংলাদেশ থেকে যাওয়া মতুয়াদের একটি বড় অংশ রয়েছে, এঁরা নাগরিকত্বের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

ভাল খবর হচ্ছে, বাংলাদেশে ক’টি চ্যানেল মুসলিম নির্যাতনের খবর নিয়ে ফ্যাক্টচেক করে জানিয়ে দিচ্ছে যে ঐগুলো সত্য নয়? এরমধ্যে দু’টি হচ্ছে, (১) নেপালের ভিডিও দিয়ে বাংলাদেশের কিছু মিডিয়া পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের ভুয়া খবর দিচ্ছে! (২) পাকিস্তানের হিন্দু নির্যাতনের ভিডিও দিয়ে পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের ভুয়া খবর ছড়ানো হচ্ছে। বাস্তবতা হচ্ছে, পশ্চিমবঙ্গে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোন সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি। পক্ষান্তরে পূর্ব-পাকিস্তান বা বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা, নির্যাতন ও হিন্দু বিতাড়নের একটি লম্বা ইতিহাস আছে। ‘ফেইস দ্য পিউপিল’-এর সাংবাদিক সাইফুল সাগর নুতন মুখ্যমন্ত্রী শুভেন্দু মুসলিম ভোট পাননি বলে বক্তব্যের প্রেক্ষাপটে প্রশ্ন করলে হুমায়ুন কবির তা কার্যত: মেনে নেন, তিনি ভবানীপুরের ৭৭/৭৮ দু’টি মুসলিম অধ্যুষিত কেন্দ্রের দৃষ্টান্ত তুলে ধরেন। এটি সত্য যে, মোদিকে মুসলমানরা ভোট দেয়না, শুভেন্দু অধিকারী নিজেও বলেছেন, তার মুসলিম ভোটের দরকার নেই? মুখ্যমন্ত্রী হবার পরে তিনিই বলেছেন, ‘আমি সবার মুখ্যমন্ত্রী’। শুভেন্দু অধিকারীর বাড়ী বরিশাল, মামার বাড়ী ফরিদপুর।

Previous Post

মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে : প্রধানমন্ত্রী

Next Post

ঢাকায় মহান বিজয় দিবসের ৮১তম বার্ষিকী উদযাপন

Next Post
ঢাকায় মহান বিজয় দিবসের ৮১তম বার্ষিকী উদযাপন

ঢাকায় মহান বিজয় দিবসের ৮১তম বার্ষিকী উদযাপন

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.