• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

কফি ছাড়াই প্রাকৃতিকভাবে শক্তি বাড়ানোর ৫ উপায়

admin by admin
May 6, 2026
in অন্যান্য
0
কফি ছাড়াই প্রাকৃতিকভাবে শক্তি বাড়ানোর ৫ উপায়

RelatedPosts

পকেট খালি? মেনে চলুন টাকা সঞ্চয়ের এই টিপসগুলো

আস্থার সংকটে রাষ্ট্র অনিশ্চয়তার বৃত্তে জনজীবন : কবি মোঃ আব্দুল্লাহ আল মামুন লাভলু

২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে সড়ক নিরাপত্তা কার্যক্রমের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ অপরিহার্য : লায়ন মোঃ গনি মিয়া বাবুল


রুপসবিাংলা৭১ অন্যান্য ডেস্ক : অনেকেই আছেন শরীরে শক্তি কমে গেলে সঙ্গে সঙ্গে এক কাপ চা বা কফির খোঁজ করেন। কফি খাওয়ার সঙ্গে সঙ্গে শরীরে শক্তি অনুভব করেন। কখনো ভেবে দেখেছেন এর মাধ্যমে আপনার শরীরকে কী পরিমাণ ক্যাফেইনের সংস্পর্শে আসছে?

সবারই শক্তি প্রয়োজন। সেজন্য খুব সহজেই অনেকে চা বা কফি উপর নির্ভর করে। কিন্তু আপনি যদি শরীরের প্রয়োজনীয় শক্তি অন্যান্য প্রাকৃতিক উপাদান এবং স্বাস্থ্যকর উপায়ে পান তাহলে কেমন হয়? চলুন, জেনে নেয়া যাক এমনই কিছু উপায়ের কথা।

পর্যাপ্ত ঘুম
প্রতি রাতে অন্তত সাত- আট ঘণ্টা ঘুমানোর ব্যাপারে লক্ষ্য রাখুন। একটি ঘুমের রুটিন তৈরি করুন। ঘুমানোর আগে থেকে আলো কিছুটা কমিয়ে দিন। ঘুমানোর দুই ঘণ্টা আগে স্ক্রিন দেখা এবং ভারী খাবার এড়িয়ে চলাই ভালো।

ঘুম যেভাবে সাহায্য করে: আপনি যখন ঘুমান তখন শরীর নিজেকে মেরামত ও পরিষ্কার করে। শরীর থেকে বিষাক্ত পদার্থ বেরিয়ে যাওয়ায় আপনার মস্তিষ্ক আরও দক্ষতার সাথে কাজ করে। আপনি যখন নিয়মিত ভালোভাবে বিশ্রাম নেন, তখন আপনার শক্তির মাত্রা সারাদিন ভালো থাকে।

পর্যাপ্ত পানি পান

দিনে পর্যাপ্ত পানি পান করুন। এটাই শক্তি বাড়ানোর জন্য আপনার মূলমন্ত্র হওয়া উচিত। এর পাশাপাশি ডাবের পানির মতো অন্যান্য পুষ্টিকর তরল খান। যদি পানি খেতে একঘেয়ে লাগে, তাহলে ফল, সবজি, পুদিনা এবং লেবু দিয়ে এর স্বাদ বাড়িয়ে নিন।

পানি যেভাবে সাহায্য করে: সমস্ত পুষ্টি আপনার শরীরে পৌঁছানোর জন্য তরল প্রয়োজন। পর্যাপ্ত পানীয় রক্ত ​​সঞ্চালন এবং অক্সিজেন প্রবাহে সহায়তা করে, যা আপনার শরীরে শক্তির মাত্রা বজায় রাখতে সাহায্য করে।

পুষ্টি-সমৃদ্ধ খাবার খান
ক্যাফেইনের উপর নির্ভর না করে শক্তি বাড়ানোর জন্য ভারসাম্যপূর্ণ, পুষ্টিকর খাবার খান। প্লেট সব ধরনের পুষ্টিগুণে ভরপুর খাবার দিয়ে পূর্ণ করতে হবে। খাদ্যতালিকায় ফল, সবজি, গোটা শস্য, চর্বিহীন প্রোটিন এবং প্রচুর স্বাস্থ্যকর চর্বি রাখুন । চিনি খাওয়া থেকে বিরত থাকুন। রাসায়নিকযুক্ত প্রক্রিয়াজাত ও ভাজা খাবার এড়িয়ে চলুন।

কীভাবে সাহায্য করে: সুষম খাবার আপনার শরীরে শক্তির স্থির প্রবাহ নিশ্চিত করে। সেই সঙ্গে রক্তে শর্করার মাত্রার হঠাৎ বাড়া-কমা ঠিক রাখে।

নিয়মিত শরীরচর্চা করুন
ক্যাফিনের উপর নির্ভর না করে শক্তি বাড়ানোর একটি চমৎকার প্রাকৃতিক উপায় হলো নিয়মিত শরীরচর্চা করা।

কী করতে হবে: প্রতিদিন অন্তত ৩০ মিনিট শারীরিক কার্যকলাপে অংশ নিন। সেটা হতে পারে হাঁটা, স্ট্রেচিং, যোগব্যায়াম বা অন্য কোনো ব্যায়াম।

কীভাবে সাহায্য করে: ব্যায়াম রক্ত ​​সঞ্চালন বাড়ায় এবং এন্ডোরফিন নিঃসরণ করে, যা ক্লান্তি কমাতে এবং সার্বিক শক্তি ও মেজাজ উন্নত করতে সাহায্য করে।

প্রাকৃতিক আলোর সংস্পর্শে আসুন
ক্যাফেইনের উপর নির্ভর না করে শক্তি বাড়ানোর আরেকটি চমৎকার প্রাকৃতিক উপায় হলো সূর্যালোক গ্রহণ করা।

কী করতে হবে:

আপনার শরীরে সূর্যের আলো প্রয়োজন। সকাল ৮টা বা বিকেল ৫টার দিকে সূর্যের হালকা তাপ গায়ে লাগান। তার মানে এই নয় যে, দীর্ঘ সময় ধরে আপনাকে প্রখর রোদে হাঁটতে হবে। বাইরে গিয়ে বসুন, ছাদে যান অথবা অন্তত ১৫ মিনিটের জন্য জানালার পাশে বসুন।

যেভাবে এটি সাহায্য করে: আলো আপনার শরীরের সার্কাডিয়ান রিদম বা প্রাকৃতিক ছন্দ নিয়ন্ত্রণ করতে এবং সজীবতা বাড়াতে সাহায্য করে। এর ফলে, রাতে আপনার ঘুম ভালো হয়। সূত্র: ফেমিনা
রুপসবিাংলা৭১/এআর

Previous Post

পারিবারিক কলহের জেরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা

Next Post

চ্যাম্পিয়নস লিগ,সাকার গোলে ২০ বছর পর ফাইনালে আর্সেনাল

Next Post
চ্যাম্পিয়নস লিগ,সাকার গোলে ২০ বছর পর ফাইনালে আর্সেনাল

চ্যাম্পিয়নস লিগ,সাকার গোলে ২০ বছর পর ফাইনালে আর্সেনাল

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.