• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

ট্রাম্পের ডিনারে গুলিবর্ষণকারীর পরিচয় শনাক্ত

admin by admin
April 26, 2026
in আন্তর্জাতিক
0
ট্রাম্পের ডিনারে গুলিবর্ষণকারীর পরিচয় শনাক্ত

RelatedPosts

রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’ কার্যকর কি না, জানাল না মস্কো

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি শাসন জারি

যুদ্ধ বন্ধে ‘নতুন প্রস্তাব’ নিয়ে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ইউরোপীয়দের আলোচনা


রুপসীবাংলা ৭১ আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের একটি হোটেলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের সময় গুলির ঘটনায় সন্দেহভাজন এক বন্দুকধারীকে আটক করা হয়েছে। আটকের পর সেই বন্দুকধারীর পরিচয় প্রকাশ করা হয়েছে।

ফক্স নিউজ ও নিউ ইয়র্ক পোস্টের কলামিস্ট ক্যারল মার্কোউইজ সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, সন্দেহভাজনের নাম কোল টমাস অ্যালেন (৩১), যিনি ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা। ডানপন্থী ভাষ্যকার লরা লুমারও একই দাবি করেছেন।

৩১ বছর বয়সী কোল ক্যালিফোর্নিয়ার টরেন্স এলাকার বাসিন্দা এবং পেশায় শিক্ষক বলে জানিয়েছে ডেইলি মেইল।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনের কাছে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি পাওয়া গেছে।
ধারণা করা হচ্ছে, ঘটনাস্থল হিলটন হোটেলের একজন অতিথি ছিলেন কোল টমাস। ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যে আগে থেকেই সেখানে অবস্থান নিয়েছিলেন তিনি।

ঘটনার পর প্রকাশিত ছবিতে দেখা যায়, তাকে মেঝেতে উপুড় করে ফেলে রাখা হয়েছে এবং কর্মকর্তারা তাকে নিয়ন্ত্রণে নিচ্ছেন।

ওই ঘটনার পর হিলটন হোটেলের বলরুম লকডাউন করা হয়। সেখানে হোয়াইট হাউজ পুলের সদস্যদের ওই রুমের মধ্যে নিরাপদে রাখা হয়। তখনই সেখানকার দায়িত্বরত সিক্রেট সার্ভিসের কর্মকর্তাদের বলতে শোনা যায় গুলিবর্ষণকারীকে আটকের কথা।

পরে অবশ্যই এফবিআইও এই তথ্য নিশ্চিত করেছে। এফবিআই বলেছে, গুলির ঘটনায় সন্দেহভাজন একজনকে আটকের পর তাকে হেফাজতে নেওয়া হয়েছে।

এফবিআইয়ের পূর্ণ বিবৃতিতে বলা হয়েছে, “ওয়াশিংটন ডিসির ওয়াশিংটন হিলটনে গুলির ঘটনার পর এফবিআই ওয়াশিংটন ফিল্ড অফিসের ন্যাশনাল ক্যাপিটাল রেসপন্স স্কোয়াড দ্রুতই ঘটনাস্থলে পৌঁছায়। সন্দেহভাজন ব্যক্তিকে আটকের পর হেফাজতে রয়েছে।”

পরে গণমাধ্যমের সাথে কথা বলার সময় প্রেসিডেন্ট ট্রাম্প জানান, যে বন্দুকধারী গুলি চালিয়েছে, তাকে আটক করা হয়েছে।

ট্রাম্প জানান, তিনি সন্দেহভাজন ব্যক্তির ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প আরো বলেন, ঘটনাস্থলে যে সিকিউরিটি ক্যামেরা ছিল, সেখানকার ছবিও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। যেখানে ঘটনার শুরুর অংশটুকুই প্রকাশিত হয়েছে।

ট্রাম্প বলেন, “একজন ব্যক্তি একাধিক অস্ত্র নিয়ে নিরাপত্তা চেকপয়েন্টে হামলা চালায়। তবে তাকে সিক্রেট সার্ভিসের সদস্যরা খুব দ্রুতই প্রতিহত করে এবং ধরে ফেলে”।

আটককৃত গুলিবর্ষণকারীকে সোমবার আদালতে তোলা হবে বলে জানানো হয়েছে।

সরকারের আইনজীবীরা জানিয়েছেন, আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং বিপজ্জনক অস্ত্র দিয়ে ফেডারেল কর্মকর্তাদের ওপর হামলা, এই দুটি বিষয়ে চার্জ আনা হবে আটককৃত ওই ব্যক্তির বিরুদ্ধে।
রুপসীবাংলা/এআর

Previous Post

হঠাৎ সিনেমা মুক্তির ঘোষণা, প্রচারণায় নেই বুবলী-রোশান

Next Post

বিএনপির নারী প্রার্থীদের ১৬ জনই কোটিপতি, জামায়াতের ১

Next Post
বিএনপির নারী প্রার্থীদের ১৬ জনই কোটিপতি, জামায়াতের ১

বিএনপির নারী প্রার্থীদের ১৬ জনই কোটিপতি, জামায়াতের ১

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.