• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ইসলামী ফাইন্যান্স, ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

admin by admin
April 26, 2026
in অন্যান্য
0
ইস্টার্ন ইউনিভার্সিটিতে ইসলামী ফাইন্যান্স, ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

RelatedPosts

যারা আল্লাহকে দেখার দাবি করেছিলো তাদের পরিণতি

মহান মে দিবস: শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার

সিগারেটের প্যাকেটে কিউআর কোড সংযুক্ত করার উদ্যোগ, এনবিআরকে ধন্যবাদ জানিয়েছে বিএনটিটিপি

নিজস্ব প্রতিনিধি ঃ

ইস্টার্ন ইউনিভার্সিটি দেশে প্রথমবারের মতো ইসলামী ফাইন্যান্স, ব্যাংকিং ও
ইন্স্যুরেন্স বিষয়ে স্বল্প খরচে মানসম্মত বিবিএ ও এমবিএ প্রোগ্রাম চালু করেছে। এ
প্রেক্ষাপটে “বাংলাদেশে ইসলামী ফাইন্যান্স, ব্যাংকিং ও ইন্স্যুরেন্স” শীর্ষক এক
গুরুত্বপূর্ণ সেমিনার গতকাল শনিবার ২৫/০৪/২০২৬ইং তারিখে ঢাকায় অনুষ্ঠিত
হয়েছে। দেশের প্রেক্ষাপটে ইসলামী অর্থনীতি, ব্যাংকিং ও বীমা খাতের সম্ভাবনা,
চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে আয়োজিত এ সেমিনারে সংশ্লিষ্ট খাতের
বিশিষ্টজন, শিক্ষাবিদ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানীর সভাপতিত্বে
সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামী অর্থনীতিবিদ ও শরিয়াহ পরামর্শক
মুফতি আবদুল্লাহ মাসুম, ফাউন্ডার ডিরেক্টর, আইএফএ কনসালটেন্সি। বিশেষ অতিথি
হিসেবে বক্তব্য প্রদান করেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) প্রফেসর ড. এ কে এম
ইকবাল আজিম, ডিন, স্কুল অব বিজনেস, ইস্টার্ন ইউনিভার্সিটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ইস্টার্ন ইউনিভার্সিটির
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বোর্ড অব ট্রাস্টিজের সদস্য জনাব আবুল কাসেম হায়দার।
অতিথি হিসেবে বক্তব্য দেন ড. (মুফতি) ইউসুফ সুলতান, ফাউন্ডার ও সিইও, এডিএল
অ্যাডভাইজরি, মালয়েশিয়া এবং বাংলাদেশ ব্যাংকের শরিয়াহ অ্যাডভাইজরি বোর্ডের
সদস্য।
সেমিনারে আরো বক্তব্য প্রদান করেন ড. কে. এম. জাকির হোসেন, সহকারী প্রোগ্রাম
পরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক ফাইন্যান্স; মোঃ হাবিবুর রহমান,
সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, ইসলামী ব্যাংক; এবং ইস্টার্ন
ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. আবুল বাশার খান।
সম্মানিত অতিথিদের মধ্যে উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন সেন্টার ফর ইসলামিক
ইকোনমি স্টাডিজ-এর ভাইস প্রিন্সিপাল মুফতি আহসানুল ইসলাম; মালিকুল মুল্ক
মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মুফতি সাজ্জাদুর রহমান; জামি’আ মুহাম্মাদিয়া ইসলামিয়া
মাদ্রাসার মুফতি আব্দুল মালেক; এবং জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসার মুফতি
তাওহিদুল ইসলাম।
বক্তারা বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতিতে ইসলামী ফাইন্যান্স, ব্যাংকিং
ও ইন্স্যুরেন্স খাতের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই খাতের টেকসই উন্নয়নের

জন্য দক্ষ মানবসম্পদ তৈরি, গবেষণা জোরদার এবং একাডেমিয়া ও শিল্পখাতের মধ্যে
কার্যকর সংযোগ স্থাপন অপরিহার্য।
সেমিনারটি ব্যাংকার, শিক্ষাবিদ, গবেষক ও ইসলামী স্কলারদের মধ্যে জ্ঞান বিনিময়
ও নেটওয়ার্কিংয়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করে। অংশগ্রহণকারীরা এ
ধরনের আয়োজনকে সময়োপযোগী উল্লেখ করে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ
অব্যাহত রাখার আহ্বান জানান।

Previous Post

চট্টগ্রামে চার সামাজিক সংগঠনকে অনুদানের চেক বিতরণ করেছে আইএসডিই

Next Post

তাপদাহ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ অপরিহার্য

Next Post
তাপদাহ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ অপরিহার্য

তাপদাহ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ অপরিহার্য

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.