• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং (FOPL): রোগ ও মৃত্যু কামাবে

admin by admin
April 23, 2026
in স্বাস্থ্য ও চিকিৎসা
0
ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং (FOPL): রোগ ও মৃত্যু কামাবে

RelatedPosts

জাতীয় প্রেস ক্লাবের উদ্যোগেফ্রি চক্ষু চিকিৎসা শিবির  

অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি জ্যেষ্ঠ সাংবাদিক কর্মশালায় বক্তারা

গরমে স্বস্তি পেতে ঘরেই বানান কলার আইসক্রিম

নিজস্ব প্রতিনিধি ঃ

বাংলাদেশে ক্রমবর্ধমান অসংক্রামক রোগ (NCDs) নিয়ন্ত্রণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং (FOPL) একটি সময়োপযোগী ও কার্যকর নীতি, আজ রাজধানীর গুলশান-২ এ অবস্থিত বেঙ্গল ব্লু বেরী হোটেলে অনুষ্ঠিত “জনস্বাস্থ্য রক্ষায় ফ্রন্ট-অফ-প্যাকেজ লেবেলিং (FOPL) সম্পর্কিত শক্তিশালী ও কার্যকর বিধান প্রণয়নে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও করণীয়” শীর্ষক আলোচনা সভায় বক্তারা এই অভিমত ব্যক্ত করেন। সেন্টার ফর ল’ এন্ড পলিসি এফেয়ার্স, পাবলিক হেলথ ল’ ইয়ার্স নেটওয়ার্ক এবং সিটিজেন নেটওয়ার্ক-সিনেট। সভায় সরকারি কর্মকর্তা, আইনজীবী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, নাগরিক সমাজের প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, বাংলাদেশে মোট মৃত্যুর প্রায় ৭০ শতাংশই অসংক্রামক রোগজনিত। অতিরিক্ত চিনি, লবণ ও স্যাচুরেটেড/ট্রান্স-ফ্যাটসমৃদ্ধ মোড়কজাত খাদ্য ও পানীয় গ্রহণ এই ঝুঁকি বাড়াচ্ছে। চমকপ্রদ প্যাকেজিং ও অপর্যাপ্ত সতর্কতামূলক তথ্যের কারণে ভোক্তারা সহজেই বিভ্রান্ত হচ্ছেন। এ প্রেক্ষাপটে খাদ্যপণ্যের মোড়কের সামনের অংশে সহজবোধ্য, দৃশ্যমান ও সতর্কতামূলক পুষ্টি তথ্য প্রদানের ব্যবস্থা—অর্থাৎ FOPL—ভোক্তাদের স্বাস্থ্যকর সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।

সভায় আন্তর্জাতিক অভিজ্ঞতা তুলে ধরে বলা হয়, চিলি, কানাডাসহ ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে বাধ্যতামূলক সতর্কতামূলক FOPL চালুর ফলে অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ কমেছে এবং খাদ্য শিল্পে পণ্যের উপাদান সংস্কার (reformulation) ঘটেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং FAO-এর সুপারিশ অনুযায়ী সতর্কবার্তাভিত্তিক (warning-based) FOPL ভোক্তা সচেতনতা বৃদ্ধিতে কার্যকর প্রমাণিত হয়েছে।

বক্তারা বাংলাদেশের প্রেক্ষাপটে খসড়া নিরাপদ খাদ্য (মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং) প্রবিধানমালা, ২০২৬ প্রণয়নের উদ্যোগকে স্বাগত জানান। একই সঙ্গে তারা জোর দিয়ে বলেন, কার্যকর FOPL বাস্তবায়নের জন্য স্পষ্ট সতর্কতামূলক প্রতীক, নির্ধারিত ফন্ট সাইজ ও উচ্চ দৃশ্যমান রঙের ব্যবহার, বাধ্যতামূলক আইনি কাঠামো, শক্তিশালী মনিটরিং ও জরিমানার ব্যবস্থা এবং ব্যাপক জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন।

সভা শেষে বক্তারা বলেন, ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং কেবল একটি লেবেলিং ব্যবস্থা নয়—এটি একটি শক্তিশালী জনস্বাস্থ্য নীতি। বৈজ্ঞানিক ও বাধ্যতামূলক FOPL নীতি গ্রহণের মাধ্যমে বাংলাদেশ ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করতে পারে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।

উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব, সদস্য (খাদ্য শিল্প ও উৎপাদন), বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মোঃ আবদুল্লাহ আল মামুন, উপ-পরিচালক (মেটোলজি), বিএসটিআই, অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন, পিএইচডি, চেয়ারম্যান, ডিপাটমেন্ট অব পাবলিক হেলথ, স্কুল অব হেলথ সাইন্স, স্টেট ইউনিভার্সিটি, সামিনা ইশরাত, প্রোগ্রাম অফিসার হেলথ প্রোমেশন ডিজিজ প্রিভেনশন এন্ড কনট্রোল, ডাব্লিউ এইচ ও, পলাশ চন্দ্র বণিক, সহযোগী অধ্যাপক, ডির্পাটমেন্ট অব এনসিডি, বিইউএইসএস, এহসানুল হক জসিম,সাংবাদিক ডেইলি সান, ড. আবরার এসিস্ট্যান্ট সাইনটিস্ট, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, মোঃ মোস্তফা হোসেন, সহযোগী অধ্যাপক ব্রাক ইউনির্ভাসিটি, মোঃ আওলাদ হোসেন, চেয়ারম্যান, গ্রোবাল লিগ্যাল স্টাডিস এন্ড ডেভেলমেন্ট সেন্টার, নিশাত মাহমুদ, সদস্য-সচিব পাবলিক হেলথ ল ইয়ার্স নেটওর্য়াক, মোঃ তানভির আহমেদ, চেয়ারম্যান, ইকুউটাস ফাউন্ডেশন, জাহাঙ্গীর আলম, কো অডিনেটর, বারসিক, মোঃ আমিনুল ইসলাম সুজন, ভাইটাল স্ট্র্যাটেজিস, শাগুফতা সুলতানা, পরিচালক, সেতু ফাউন্টেশন, ফারহানা জামান লিজা, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি, সৈয়দা অনন্যা রহমান, হেড অব প্রোগ্রাম, ডাব্লিউ বিবি ট্রান্ট, ফাহমিদা ইসলাম, পরামর্শক, সিএলপিএ ,অধ্যাপক আ ফ ম সারোয়ার, পরামর্শক, সি এল পি এ উপস্থিত ছিলেন।

Previous Post

জনস্বাস্থ্য সুরক্ষা ও রাজস্ব বৃদ্ধিতে আসন্ন অর্থবছরে তামাকজাত দ্রব্যে সুনির্দিষ্ট করারোপের প্রস্তাব

Next Post

উইমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপননারী প্রকৌশলীদের জন্য ডে-কেয়ার ও অ্যান্টি-হ্যারাসমেন্ট কমিটি গঠনের উদ্যোগ

Next Post
উইমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপননারী প্রকৌশলীদের জন্য ডে-কেয়ার ও অ্যান্টি-হ্যারাসমেন্ট কমিটি গঠনের উদ্যোগ

উইমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপননারী প্রকৌশলীদের জন্য ডে-কেয়ার ও অ্যান্টি-হ্যারাসমেন্ট কমিটি গঠনের উদ্যোগ

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.