রুপসীবাংলা৭১ প্রতিবেদক : রাজবাড়ীর কালুখালী উপজেলার কামিয়া গ্রামের ৯ বছরের এক বালিকাকে বাড়িতে একা পেয়ে ধর্ষনের চেষ্টা করে একই গ্রামের ৬৫ বছরের লোকমান প্রামানিক নামে লম্পট।
এ ব্যাপারে কালুখালী থানায় ২৭ জানুয়ারি নারি ও শিশু নির্যাতন দমন আইনে ৮ নং একটি মামলা দায়ের হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২৪ জানুয়ারি সকাল অনুমান ৮ টার দিকে ওই ৯ বছরের অবুঝ বালিকার বাবা মা বাড়ীতে নাকায় এই সুযোগে কালুখালী উপজেলার কামিয়া গ্রামের লোকমান প্রামানিক ( ৬৫ ) উক্ত বালিকাকে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করে। ওই বালিকার শোর চিৎকারে লোকজন এগিয়ে এলে লোকমান দৌড় দিয়ে পালিয়ে যায়।
মহেন্দ্রপুর ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা মো: জাকির হোসেন জানান, তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানায় মামলা তুলে নেয়ার জন্য আসামি পক্ষ থেকে চাপ দিচ্ছে। মামলা তুলে না নিলে প্রাণ নাস সহ বিভিন্ন রকম হুমকী ও দেয়া হচ্ছে।

