• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

গৌরবের ষোলোতে দক্ষিণবঙ্গের বিদ্যাপীঠ বরিশাল বিশ্ববিদ্যালয়

admin by admin
February 22, 2026
in শিক্ষা-সংস্কৃতি
0
গৌরবের ষোলোতে দক্ষিণবঙ্গের বিদ্যাপীঠ বরিশাল বিশ্ববিদ্যালয়

RelatedPosts

ঢাকায় রাশিয়ান হাউসে শিল্প ও ঐতিহ্যের উদযাপন!

AI বদলে দিচ্ছে মানুষের দৈনন্দিন জীবন, CES 2027-এ আরও বড় পরিসরে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি নির্বাচনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত


রুপসীবাংলা৭১ শিক্ষা-সংস্কৃতি ডেস্ক : নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস। ১৫ বছরের সাফল্য ও অর্জনের ধারাবাহিকতা অতিক্রম করে গৌরবের ১৬ বছরে পদার্পণ উপলক্ষে দিবসটি পালন করে বিশ্ববিদ্যালয় পরিবার।

দিবসটি উপলক্ষে রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম।

উদ্বোধন শেষে উপাচার্যের নেতৃত্বে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। রঙিন ব্যানার-ফেস্টুন ও উচ্ছ্বাসে ভরপুর শোভাযাত্রাটি ক্যাম্পাস-সংলগ্ন মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়।

এ ছাড়া বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ক্যাম্পাসের বিভিন্ন ভবনে বর্ণিল আলোকসজ্জার ব্যবস্থা করা হয়। সন্ধ্যার পর আলোকসজ্জায় সেজে ওঠে পুরো ক্যাম্পাস, যা দিবসটির আনন্দঘন পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম বলেন, “২০১১ সালে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে আমরা ধারাবাহিকভাবে এগিয়ে চলেছি। আজ পনেরো বছর অতিক্রম করে গৌরবের ষোলোতে পদার্পণ করেছি। বরিশাল বিশ্ববিদ্যালয়কে ঘিরে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ দক্ষিণাঞ্চলের মানুষের ব্যাপক প্রত্যাশা রয়েছে। প্রত্যাশার তুলনায় প্রাপ্তি এখনও সীমিত হলেও সে লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের অঙ্গীকার—এই বিশ্ববিদ্যালয়ে একটি সুন্দর ও মানসম্মত শিক্ষাবান্ধব পরিবেশ প্রতিষ্ঠা করা।”

বিশ্ববিদ্যালয় দিবস ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। শিক্ষা ও গবেষণায় আরও অগ্রগতি অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন বিশ্ববিদ্যালয়সংশ্লিষ্টরা।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

যৌন হয়রানির অভিযোগ: বাংলাদেশ ক্রিকেটে মঞ্জুরুল নিষিদ্ধ

Next Post

বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ৩ হাজার

Next Post
বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ৩ হাজার

বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ৩ হাজার

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.