• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

বাঁশখালীতে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা

admin by admin
February 21, 2026
in আন্তর্জাতিক
0
বাঁশখালীতে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা

RelatedPosts

মধ্যপ্রাচ্যে সহিংসতা বন্ধের আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব

রাস্তায় যত্রতত্র থুতু বা ময়লা ফেললেই হবে জরিমানা

মার্কিন নৌ-অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো ইরানের ৪টি বিশালাকার তেল ট্যাংকার

নিজস্ব প্রতিনিধি //

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে বাঁশখালী উপজেলা জুড়ে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে। রাত ১২টা ১ মিনিটে বাঁশখালী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা হয়।
দিবসের শুরুতেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে পর্যায়ক্রমে বাঁশখালী থানা, পৌরসভা, আনসার ভিডিপি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি সম্মান জানায়।
শিক্ষা ও সামাজিক সংগঠনগুলোর পক্ষ থেকেও ছিল ব্যাপক অংশগ্রহণ। বাঁশখালী আলাউল ডিগ্রী কলেজ, প্রাথমিক শিক্ষা অফিস, পল্লী বিদ্যুৎ এবং সাংবাদিক উন্নয়ন পরিষদ বাঁশখালী শাখার নেতৃবৃন্দ শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের স্মরণ করেন। এ সময় উপস্থিত সকলে এক মিনিট নীরবতা পালন করেন এবং ভাষা আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের ফলেই বাঙালি জাতি মাতৃভাষায় কথা বলার অধিকার অর্জন করেছে। তাঁদের এই আত্মদান জাতির ইতিহাসে চির অম্লান হয়ে থাকবে। নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস তুলে ধরার পাশাপাশি মাতৃভাষার মর্যাদা রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
গভীর আবেগঘন পরিবেশে এভাবেই বাঁশখালীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহর।

Previous Post

গাজীপুরে যুবসমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

Next Post

বাঙালির আবেগের মাস, ভাষার মাস ২১ ফেব্রুয়ারি

Next Post
বাঙালির আবেগের মাস, ভাষার মাস ২১ ফেব্রুয়ারি

বাঙালির আবেগের মাস, ভাষার মাস ২১ ফেব্রুয়ারি

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.