• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

রমজানে বন্ধ থাকবে স্কুল, আজ থেকে ৩৯ দিনের ছুটি শুরু

admin by admin
February 19, 2026
in শিক্ষা-সংস্কৃতি
0
রমজানে বন্ধ থাকবে স্কুল, আজ থেকে ৩৯ দিনের ছুটি শুরু

RelatedPosts

ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশ শেষ, স্কুল-কলেজ খুলছে রোববার

পিতা-মাতার ভরণপোষণ সন্তানের ধর্মীয় আইনি নৈতিক ও সামাজিক দায়িত্ব

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল


রুপসীবাংলা৭১ শিক্ষা-সংস্কৃতি ডেস্ক : নানা আলোচনার পর পবিত্র রমজান মাসে প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আজ থেকেই রমজান, ঈদের ছুটি, স্বাধীনতা দিবসের বন্ধ মিলিয়ে স্কুলগুলোতে টানা ৩৯ দিনের ছুটি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকেই স্কুলগুলোতে ছুটি শুরু হয়েছে। ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। ২৬ মার্চ বৃহস্পতিবার হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীরা ২৮ মার্চ পর্যন্ত ছুটি কাটাতে পারবে।

এর আগে বুধবার (১৮ ফেব্রুয়ারি) ২০২৬ শিক্ষাবর্ষের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ছুটির সংশোধিত তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করে এ তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পরে মন্ত্রণালয় এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করে।

শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, পবিত্র রমজান, হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবেকদর (১৭ মার্চ), জুমাতুলবিদা (২০ মার্চ), ঈদুল ফিতর (২১ মার্চ) এবং স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উপলক্ষ্যে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট ৩৬ দিন মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকবে।

এদিকে পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশের সরকারি-বেসরকারি কলেজ ও মাদরাসায় বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে টানা ৩৯ দিনের ছুটি। ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৮ মার্চ পর্যন্ত এসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। নিয়মিত ক্লাস শুরু হবে ২৯ মার্চ থেকে।

শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, কলেজগুলোতে রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ২৬ দিন বন্ধ থাকবে।

এরপর ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসে একদিনের সরকারি ছুটি রয়েছে। ২৭ ও ২৮ মার্চ শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২৯ মার্চ রোববার থেকে কলেজ ও মাদরাসায় ক্লাস কার্যক্রম পুনরায় শুরু হবে।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

কক্সবাজার থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর

Next Post

মোহরম সিকিউরিটিজের পরিচালকদের বিদেশ ভ্রমণে বিএসইসির নিষেধাজ্ঞা

Next Post
মোহরম সিকিউরিটিজের পরিচালকদের বিদেশ ভ্রমণে বিএসইসির নিষেধাজ্ঞা

মোহরম সিকিউরিটিজের পরিচালকদের বিদেশ ভ্রমণে বিএসইসির নিষেধাজ্ঞা

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.