নিজস্ব প্রতিনিধি : দেশে প্রচলিত সকল ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্যে দিয়ে রাষ্ট্রীয় সকল অনুষ্ঠান শুরুর জন্য সরকারের প্রতি আবেদন জানিয়ে ধর্মীয় বৈষম্যবিরোধী মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এক বিবৃতিতে বলেছে, এতে গণতন্ত্র, জাতীয় ঐক্য, সমঅধিকার ও সমমর্যাদা অধিকতর সুনিশ্চিত হবে।

