নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন-এর সভাপতি মো: শাহ আলম এবং সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম এক যুক্তবিবৃতিতে শ্রমিক-কৃষক-জনগণের মুক্তি আন্দোলনের অগ্রসৈনিক বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের যুগ্ম-সম্পাদক ও বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ঢাকা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর কমিটির সহ-সভাপতি, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) ঢাকা মহানগর কমিটির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আবু সাঈদ-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাখফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তিনি অদ্য ২৯/০১/২০২৬ ইং, রোজ বৃহস্পতিবার, সকাল বেলা তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার চর কাকড়ায় অবস্থান কালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য ঢাকা আনার পথে বেলা ১২:৫০ ঘটিকায় কুমিল্লা হাইওয়ে এলাকায় ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘ ৩০ বছর যাবত বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন ও বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন-এর বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব প্রদান এবং শ্রমিকদের অধিকার আদায়সহ বাংলাদেশের জাতীয় ও জনজীবনের গুরুত্বপূর্ণ প্রশ্নে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন।
তাঁর স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন-এর জন্য তিনদিনের শোক পালনের কর্মসূচী ঘোষণা করেন। এই তিনদিন সংগঠনের সকল কার্যালয়ে ও সকল অভ্যন্তরীণ নৌযানে কালো পতাকা উত্তোলন এবং ফেডারেশনের অন্তর্ভূক্ত সকল ইউনিয়নের সদস্যদের কালো ব্যাজ ধারনের জন্য উদাত্ত আহবান জানান।


