• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

শহীদ ফেলানীসহ সকল সীমান্ত হত্যা ও আধিপত্যবাদী হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

admin by admin
January 7, 2026
in সারা বাংলা
0
শহীদ ফেলানীসহ সকল সীমান্ত হত্যা ও আধিপত্যবাদী হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

RelatedPosts

ঈদুল আজহা পারস্পরিক সৌহার্দ্যতা ও ভাতৃত্ববোধ জাগ্রত করে : লায়ন গনি মিয়া বাবুল

নারায়ণগঞ্জে ডেঙ্গু মোকাবিলায় ফগার মেশিন বিতরণ

ঝড়ো হাওয়ার পূর্বাভাস, চার বন্দরে তিন নম্বর সঙ্কেত

নিজস্ব প্রতিনিধিঃ আধিপত্য প্রতিরোধ আন্দোলন, ইসলামী ঐক্যজোট বাংলাদেশ ও আগ্রাসন প্রতিরোধ আন্তর্জাতিক আন্দোলনের যৌথ উদ্যোগে “৭ই জানুয়ারি ফেলানী হত্যা দিবস” উপলক্ষে ৭ই জানুয়ারি, ২০২৬, বুধবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে “শহীদ ফেলানীসহ সকল সীমান্ত হত্যা ও আধিপত্যবাদী হত্যার বিচারের দাবীতে মানববন্ধন” অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে আগ্রাসন প্রতিরোধ আন্তর্জাতিক আন্দোলনের আহ্বায়ক ও ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাওলানা শওকত আমীন পীর সাহেব বি,বাড়ীয়া বলেন, “স্বাধীনতার পর থেকে বিগত ৫৬ বছরে সীমান্তে ফেলানীসহ জাতি-ধর্ম নির্বিশেষে অসংখ্য বাংলাদেশীকে হত্যা করা হয়েছে। কোন বিচার হয়নি। সীমান্ত হত্যাও বন্ধ হয় নি। এ বিষয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রচারাভিযান চালাতে হবে। আধিপত্যবাদী আগ্রাসন প্রতিরোধে সুদৃঢ় জাতীয় ঐক্য ও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে।” তিনি আধিপত্যবাদী আগ্রাসনে শহীদ ফেলানী, উসমান হাদী, আবু সাঈদ, মীর মুগ্ধ, আবরার ফাহাদসহ সকল শহীদদের হত্যার বিচার দাবি করেন ও বাংলাদেশকে আন্তর্জাতিক মিত্রদের সাথে “প্রতিরক্ষা জোট” গড়ে তোলার আহ্বান জানান। তিনি ভারতীয় ও ইসরাইলি পণ্যসহ সকল শত্রুপণ্য বর্জনে সকলের প্রতি দাবি জানান।

প্রধান অতিথির বক্তব্যে আধিপত্য প্রতিরোধ আন্দোলন এর আহ্বায়ক মোঃ হারুনুর রশীদ খান বলেন, আজ ৭ই জানুয়ারি ফেলানি হত্যা দিবস। এই দিবসে একটি নাম আমাদের বিবেককে বারবার নাড়া দেয়, সেই নাম হলো ফেলানী খাতুন, ১৫ বছরের এক কিশোরি। সে কোনো অপরাধী ও অস্ত্রধারী ছিল না। সে শুধু তার বাবার হাত ধরে বেঁচে থাকার আশায় সীমান্ত পার হতে চেয়েছিল। কিন্তু তাকে গুলি করে, কাটাতারে ঝুলিয়ে রেখে, প্রকাশ্যে হত্যা করা হয়েছে। এটি শুধু একটি হত্যা নয়, একটি জীবনের অধিকার লঙ্ঘন, শিশু অধিকারের চরম অবমাননা, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সহিংসতার নগ্ন উদাহরণ।

প্রধান বক্তার বক্তব্যে ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম বলেন, ফেলানি হত্যাকাণ্ড ছিল ভারতীয় সীমান্ত হত্যার একটি নগন্য চরিত্র। ভারতের কাছে বাংলাদেশের মানুষের মূল্য কি পশুর চেয়ে কম? এই ধরনের হত্যার ক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্ব হলো স্বাধীন তদন্ত, দেওয়ানি আদালতে বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। কিন্তু তা করা হয়নি। ভারতীয় সুপ্রিম কোর্টের সক্রিয় হস্তক্ষেপ না থাকায় ফেলানির পরিবার আজও ন্যায়বিচার পায়নি।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের সিনিয়র যুগ্ম মহাসচিব ও আগ্রাসন প্রতিরোধ আন্তর্জাতিক আন্দোলনের সদস্য সচিব মোঃ ইলিয়াস রেজা, নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন, ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা ওবায়দুল হক, মায়ের ডাকের কেন্দ্রীয় নেতা মঞ্জুর হোসেন ঈসা, রফিকুল ইসলাম মন্টু, মুফতি জসিম উদ্দিন ইয়াসিন, ড. নাজিম উদ্দিন, রাজু আহমদ খান, মিডিয়া ব্যক্তিত্ব শহীদুল ইসলাম প্রমুখ।

Previous Post

সরকারির ন্যায় বেসরকারি শিক্ষক কর্মচারিদের ১ বছর পিআরএল এর ব্যবস্থা করার দাবি -অধ্যক্ষ উপাধ্যক্ষ ফোরামের

Next Post

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা

Next Post
মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.