ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

ইস্টার্ন ইউনিভার্সিটিতে শুরু হলো “ব্যাটল অব ট্রেডার্স– সিজন ৫” ও উইন্টার ফেস্ট

admin by admin
December 29, 2025
in অন্যান্য
0
ইস্টার্ন ইউনিভার্সিটিতে শুরু হলো “ব্যাটল অব ট্রেডার্স– সিজন ৫” ও উইন্টার ফেস্ট

RelatedPosts

মাদ্রাসায় শিক্ষার্থী নির্যাতন: দোষীদের বিচার নিশ্চিতকরণ ও নিরপরাধ শিক্ষকদের মর্যাদা রক্ষায় প্রয়োজন কার্যকর পদক্ষেপ

দেশপ্রেমিক ধীরেন্দ্রনাথ দত্তের ১৪০তম জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন।

পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলোছাত্রদল নেতারা

নিজস্ব প্রতিনিধি : ঢাকা, ২৯ ডিসেম্বর ২০২৫: ইস্টার্ন ইউনিভার্সিটির ক্যাম্পাসে আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা
হয়েছে বহুল প্রতীক্ষিত উদ্যোক্তা মেলা “ব্যাটল অব ট্রেডার্স– সিজন ৫” এবং উইন্টার ফেস্ট।
মেলাটির আয়োজন করেছে ইস্টার্ন ইউনিভার্সিটি বিজনেস অ্যান্ড সোশ্যাল এন্টারপ্রেনারশিপ ক্লাব
(BSEC)।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ইস্টার্ন ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ
সোবহানী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির
প্রফেসোরিয়াল ফেলো অধ্যাপক হাফিজ টি. এ. খান (Prof. Hafiz T. A. Khan, Professorial Fellow,
Oxford University) । এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ডিনবৃন্দ,
বিভিন্ন বিভাগের প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী।
এই উদ্যোক্তা মেলায় ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পাশাপাশি অংশগ্রহন করে দেশের
অন্যান্য বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। নানা ধরনের সৃজনশীল ও উদ্ভাবনী স্টল এর বাহারি
পণ্যে সেজেছে মেলাটি। মেলাটি তরুণ উদ্যোক্তাদের ব্যবসায়িক ধারণা বাস্তবায়ন, পণ্য প্রদর্শন ও
উদ্যোক্তা সক্ষমতা বিকাশে একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
উদ্বোধনী বক্তব্যে মাননীয় উপাচার্য তরুণদের উদ্যোক্তা মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্ব
আরোপ করেন এবং এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ
ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন।
তিন দিনব্যাপী এই আয়োজন ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চলবে। উদ্যোক্তা মেলার
পাশাপাশি উইন্টার ফেস্ট উপলক্ষে দর্শনার্থীদের জন্য রয়েছে নানা ধরনের বাহারি পিঠা ও খাবারের
স্টল, যা ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে। উক্ত মেলার সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন
ইস্টার্ন ইউনিভার্সিটির অফিস অব দ্যা স্টুডেন্ট এফেয়ার্স ও প্লেসমেন্ট এর উপপরিচালক কে এম
মনিরুল ইসলাম।

Previous Post

‘তামাক কোম্পানির হস্তক্ষেপ সূচক, বাংলাদেশ ২০২৫’ গবেষণা ফল প্রকাশ এশিয়ায় তামাক কোম্পানির হস্তক্ষেপ সবচেয়ে বেশি বাংলাদেশে

Next Post

সিপিবিএমএলের পুনর্গঠনের ৮ বছর উপলক্ষে আলোচনা সভা

Next Post
সিপিবিএমএলের পুনর্গঠনের ৮ বছর উপলক্ষে আলোচনা সভা

সিপিবিএমএলের পুনর্গঠনের ৮ বছর উপলক্ষে আলোচনা সভা

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.