• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

admin by admin
December 27, 2025
in জাতীয়
0
শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

RelatedPosts

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৭ ফেব্রুয়ারি

নির্বাচন ও গণভোটের জন্য বাংলাদেশের জনগণকে জাতিসংঘের অভিনন্দন

সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ :হেরে গেলেন আলোচিত যেসব প্রার্থী


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : দেশের বেশির ভাগ অঞ্চলে শনিবার তাপমাত্রা বাড়ায় শীত থেকে কিছুটা স্বস্তি মিলেছে। আগের দিন দেশের সাত জেলায় শৈত্যপ্রবাহ ছিল। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল রবিবারও তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে আগামী সোমবার রাত বা পরদিন মঙ্গলবার সকাল থেকে আবার তাপমাত্রা কমতে পারে।
এ সময় দেশের কিছু অঞ্চলে ফিরে আসতে পারে মৃদু শৈত্যপ্রবাহও।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ‘২৯ ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রা একই থাকতে পারে বা কিছুটা বাড়তে পারে। ৩০ ডিসেম্বর থেকে আবার তাপমাত্রা কমতে পারে। তখন দেশের কোনো কোনো অঞ্চলে আবার দু-এক দিনের জন্য মৃদু শৈত্যপ্রবাহও ফিরে আসতে পারে।’

ওমর ফারুক জানান, আগামী মাসে, অর্থাৎ জানুয়ারির শুরুর দিকে দেশে কুয়াশার পরিমাণ কমতে পারে। তখন সামগ্রিকভাবে দেশের বেশির ভাগ জায়গায় তাপমাত্রা বাড়তে পারে। তবে দেশের উত্তরে তাপমাত্রা তুলনামূলক কম ও শীতের অনুভূতি বেশি থাকতে পারে তখনো।

এদিকে গতকাল দেশের বেশির ভাগ অঞ্চলে তাপমাত্রা বাড়ায় শীত থেকে কিছুটা স্বস্তি মিলেছে। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল যশোরে, ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। এটিই এখনো চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির ওপরেই ছিল। ঢাকায় এ সময় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩.৫ ডিগ্রি। আবহাওয়া অধিদপ্তরের হিসাবে দেশের কোনো অঞ্চলে তাপমাত্রা ১০ ডিগ্রি বা এর নিচে নামলে তখন সে অবস্থাকে শৈত্যপ্রবাহ বলা হয়।

তবে এ রকম তাপমাত্রা যদি কয়েকটি অঞ্চলে টানা দুই-তিন দিন থাকে তখন আবহাওয়া অধিদপ্তর সেই পরিস্থিতিকে শৈত্যপ্রবাহ হিসেবে ঘোষণা করে। ফলে যশোরে শনিবার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকলেও তাকে শৈত্যপ্রবাহ বলছে না আবহাওয়া অধিদপ্তর।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে আগামীকাল রবিবার। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। প্রায় অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

মানিক মিয়া অ্যাভিনিউয়ের পরিবর্তে সোহরাওয়ার্দীতে হবে জামায়াতের মহাসমাবেশ

Next Post

সকল দলের অংশগ্রহণে জাতীয় নির্বাচনের দাবিতে রাষ্ট্রপতি বরাবর হানিফ বাংলাদেশীর স্মারকলিপি পেশ

Next Post
সকল দলের অংশগ্রহণে জাতীয় নির্বাচনের দাবিতে রাষ্ট্রপতি বরাবর হানিফ বাংলাদেশীর স্মারকলিপি পেশ

সকল দলের অংশগ্রহণে জাতীয় নির্বাচনের দাবিতে রাষ্ট্রপতি বরাবর হানিফ বাংলাদেশীর স্মারকলিপি পেশ

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.