• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করা যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত

admin by admin
December 24, 2025
in জাতীয়
0
‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করা যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত

RelatedPosts

সবাইকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেয়ার আহ্বান সিইসির

ভোট কেনাবেচার অভিযোগের প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: ইসি

বিজয় যেমন গণতন্ত্রের অংশ, তেমনি পরাজয়ও : প্রধান উপদেষ্টা


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ের সামনে এক ব্রিফিংয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

আখতার আহমেদ বলেন, ‘আমাদের ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময়সীমা ২৫ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল। এটা বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।’

তিনি বলেন, যারা নিবন্ধন প্রক্রিয়ায় এখনো অংশগ্রহণ করেননি তারা ৩১ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।

এদিকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে পোস্টাল ভোট দিতে প্রবাসী বাংলাদেশি, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং নিজ এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা নিবন্ধন করছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৫টা পর্যন্ত ইসি’র ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী ৬ লাখ ৮১ হাজার ৬০ জন ভোটার নিবন্ধন করেছেন।

অন্যদিকে ইতোমধ্যে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত পাঁচ দিনে বিশ্বের বিভিন্ন দেশে ১ লাখ ৬৮ হাজার ৯০০ জন প্রবাসী ভোটারের কাছে ব্যালট পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই)’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান

Next Post

চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে বাংলাদেশ মুসলিম লীগের সাংগঠনিক সম্পাদক এম. মাহবুবুর রহমান ভূঁইয়া

Next Post
চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে বাংলাদেশ মুসলিম লীগের সাংগঠনিক সম্পাদক এম. মাহবুবুর রহমান ভূঁইয়া

চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে বাংলাদেশ মুসলিম লীগের সাংগঠনিক সম্পাদক এম. মাহবুবুর রহমান ভূঁইয়া

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.