ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক কৃষি সম্মেলন

admin by admin
December 13, 2025
in শিক্ষা-সংস্কৃতি
0
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক কৃষি সম্মেলন

RelatedPosts

দেশের উচ্চশিক্ষায় বিশ্বমানের কর্মমুখী ও কারিগরি শিক্ষায় গুরুত্ব দিয়ে দক্ষ জনশক্তি গড়া তুলতে হবে-রাষ্ট্রপতি

৮১ বছরে জাতিসংঘ: মানবতার কল্যাণে কার্যকর জাতিসংঘ চাই

ঢাকার রামকৃষ্ণ মিশনে মহাষ্টমীর সন্ধ্যা পূজায় ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী


রুপসীবাংলা৭১ শিক্ষা-সংস্কৃতি ডেস্ক : গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) প্রথমবারের মতো শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘রিজেনারেটিভ এগ্রিকালচার ফর সাসটেইনেবল ফুড সিকিউরিটি-২০২৫’।

বিশ্বব্যাপী গবেষণা, উদ্ভাবন ও অভিজ্ঞতার সমন্বয়ে টেকসই খাদ্য নিরাপত্তার ভবিষ্যৎ রূপরেখা তৈরির লক্ষ্যে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

শুক্রবার বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে এ সম্মেলনের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন সুইজারল্যান্ডের এগ্রোস্কোপ প্রধান ড. স্টিফেন ম্যান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গাকৃবি উপাচার্য প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান। পাকিস্তান, ইথিওপিয়া, সুইজারল্যান্ড, নাইজেরিয়া এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় গবেষণা প্রতিষ্ঠান থেকে ১ হাজার ২০০ গবেষক এতে অংশগ্রহণ করেন।

উদ্বোধনী সেশনে স্বাগত বক্তব্য দেন ট্রেজারার ও অর্গানাইজিং কমিটির কনভেনার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ এবং উন্মোচন করা হয় সম্মেলনের অ্যাবস্ট্র্যাক্ট বই।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাকিস্তানের ইসলামিয়া ইউনিভার্সিটি অব ভাওয়ালপুরের প্রফেসর ড. ওয়াজিদ নাসিম যাতই। তিনি রিজেনারেটিভ কৃষির বৈশ্বিক প্রেক্ষাপট, মাটির স্বাস্থ্য পুনরুদ্ধার এবং ভবিষ্যতের খাদ্য নিরাপত্তায় সমন্বিত পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরেন। বক্তারা আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা, প্রযুক্তি বিনিময় এবং টেকসই খাদ্য ব্যবস্থার জন্য সমন্বিত কর্মপরিকল্পনার গুরুত্ব তুলে ধরেন।

উপাচার্য মোস্তাফিজুর রহমান বক্তব্যে বলেন, মাটিকে বাঁচানো, কৃষিকে পুনরুজ্জীবিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ খাদ্যের নিশ্চয়তা দেওয়া আমাদের মহান দায়িত্ব। এই সম্মেলন শুধুই জ্ঞান বিনিময় নয়, বরং বৈশ্বিক সহযোগিতা ও মানবিক দায়বদ্ধতার অনন্য সেতুবন্ধন।

সম্মেলন ঘিরে সরকারি-বেসরকারি খ্যাতনামা প্রতিষ্ঠানগুলো স্টল প্রদর্শনীর মাধ্যমে তাদের উদ্ভাবনী পণ্য ও প্রযুক্তি তুলে ধরা হয়। প্রথম দিনের টেকনিক্যাল সেশনে ১০টি থিমেটিক এরিয়ায় ১০টি অগ্রগামী গবেষণাপত্র উপস্থাপন করা হয়, যেখানে খাদ্য উৎপাদনের স্থায়িত্ব, জলবায়ু পরিবর্তন, রিজেনারেটিভ ফার্মিং, ডিজিটাল এগ্রিকালচারসহ সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসে।

এছাড়া দ্বিতীয় দিনে আরও ১০টি থিমেটিক এরিয়ায় গবেষণা উপস্থাপন, ওরাল ফ্ল্যাশ, পোস্টার প্রেজেন্টেশন, র‌্যাপোর্টাস সামারি এবং প্রতিযোগিতায় শ্রেষ্ঠদের পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

ডেঙ্গু আক্রান্ত আরও ২০০ জন হাসপাতালে ভর্তি

Next Post

বিচারকদের জন্য টিআইবির পরিবেশবিষয়ক প্রশিক্ষণ

Next Post
বিচারকদের জন্য টিআইবির পরিবেশবিষয়ক প্রশিক্ষণ

বিচারকদের জন্য টিআইবির পরিবেশবিষয়ক প্রশিক্ষণ

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.