নিজস্ব প্রতিনিধিঃ পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ ০৩ ডিসেম্বর ২০২৫ দেশের বৃহত্তম গণকর্মচারী সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ আগামী জানুয়ারি থেকে নবম বেতন কমিশনের রিপোর্ট বাস্তবায়নের দাবিতে এবং আগামী ৬ ডিসেম্বর গণকর্মচারীদের জাতীয় সমাবেশ আয়োজনসহ ৫ দফা পূরণের বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টার বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
সংগঠনের নীতি-নির্ধারনী কাউন্সিলের চেয়ারম্যান নোমানুজ্জামান আল আজাদ, সভাপতি মোহাম্মদ আজিম এবং মহাসচিব বদরুল আলম সবুজের নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সচিবালয়ে এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন। এ সময় নেতৃবৃন্দ উল্লেখ করেন আগামী ৬ ডিসেম্বর গণকর্মচারীদের জাতীয় সমাবেশে যোগদান উপলক্ষে ইতোমধ্যে সারাদেশে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। নেতৃবৃন্দ আগামী জানুয়ারিতে পে-স্কেলের রিপোর্ট বাস্তবায়িত না হলে সংগঠনের ঘোষিত সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন।


